Tuesday, July 21, 2026
HomeScrollজওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর, কী কথা হল?

জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর, কী কথা হল?

[h_news]

ওয়েব ডেস্ক: আশঙ্কার অবসান ঘটালেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানালেন বিএসএফ জওয়ান (BSF Jawan) পূর্ণম কুমার সাউয়ের (Putna, Kumar Shaw) স্ত্রী রজনী। পূর্ণম এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন বলে জানিয়েছেন মুখমন্ত্রী, এমনটাই জানালেন স্ত্রী রজনী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। পরিবারে কে কে আছেন সেটাও খোঁজখবর নেন, এখন আমি এখন অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি। তিনি পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন।”

রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ টানা ১৯ দিন হয়ে গিয়েছে পাকিস্তানে বন্দি। এখনও ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি। যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছেন পাক সেনার হাতে বন্দি ভারতীয় জওয়ান পুর্নম সাউয়ের স্ত্রী রজনী। গত শনিবার এক পাক রেঞ্জার ভারতীয় সেনার কবজায় এসেছিল, আর তাতেই কিছুটা আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু ১৯ দিন পেরিয়ে গিয়েছে। রিষড়ার সাউ পরিবার , বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।

আরও পড়ুন: গুলি চললে এবার গোলা চলবে

যদিও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তাঁরা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। রজনী আরও জানান মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে পূর্ণমকে পাকিস্তানের কবজা থেকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের উচ্চপর্যায়ে কথা বলছেন। এখন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান কবে মুক্ত হয়ে আবার দেশের মাটি এবং পরিবারের কাছে ফিরে আসেন তার অপেক্ষাতেই দিন গুনছে তার পরিবার এবং ভারতের মানুষ।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99