Saturday, June 13, 2026
HomeScrollঅভিষেকের বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ
Abhishek Banerjee

অভিষেকের বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ

অভিষেকের বিরুদ্ধে ২৫০ কোটির দুর্নীতির অভিযোগ

বিষ্ণুপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ। আমফান ত্রাণে দুর্নীতির (Cyclone Ampha Relief Fund Scam) অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের। অভিষেকের বিরুদ্ধে ২৫০ কোটির দুর্নীতি অভিযোগ উঠেছে। শনিবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস (BJP Leader Abhijit Das)। ডায়মন্ড হারবারের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানান তিনি। জেলা পুলিশ কমিশনারের কাছে সিট গঠন করে তদন্তের আর্জিও জানান ববি।

২০২০ সালে ২০ মে বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রের তরফে ত্রাণ পাঠানো হয়।বিজেপি নেতা অভিজিৎ দাস ববির দাবি, ওই টাকা আদতে কাজে লাগেনি ক্ষতিগ্রস্তদের। অথচ তা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা-নেত্রীরা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় আমফান ত্রাণ বণ্টনে প্রায় আড়াইশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে FIR দায়েরের আবেদন করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)।

আরও পড়ুন: ‘সম্মান পেলে ওকে বুকে জড়িয়ে ধরেতে রাজি’, অভিষেকের সৌজন্যে সুর নরম কল্যাণের

বিষ্ণুপুর থানার আইসি ও ডায়মন্ড হারবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। অভিযোগে দাবি করা হয়েছে, ২০২০ সালের আমফান পরবর্তী ত্রাণ বিতরণে বহু পাকাবাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে ত্রাণের টাকা দেওয়া এবং আবেদন প্রক্রিয়ায় ‘কাটমানি’ নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। অভিযোগপত্রে কয়েকটি মোবাইল নম্বরে একাধিক সুবিধাভোগীর নাম থাকার বিষয় উল্লেখ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও অভিযোগে রয়েছে। FIR নথিভুক্ত করা, SIT গঠন ও ফরেন্সিক অডিটের দাবি জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d