Thursday, April 16, 2026
HomeScrollঅবৈধ অনুপ্রবেশ! সোনারপুরের ভাড়াবাড়ি থেকে পাকড়াও ৫ বাংলাদেশি

অবৈধ অনুপ্রবেশ! সোনারপুরের ভাড়াবাড়ি থেকে পাকড়াও ৫ বাংলাদেশি

বারুইপুর: বাংলাদেশিদের (Bangladeshi) অনুপ্রবেশ (Infiltration) রুখতে সীমান্তে (Border) কাঁটাতার দিয়ে গিয়ে উত্তেজনার মুখোমুখি হতে হয়েছে ভারতের সীমারক্ষী (BSF) জওয়ানদের। কিন্তু অনুপ্রবেশ কি বন্ধ করা গিয়েছে? উত্তরটা হয়তো হবে ‘না’। কারণ রাজ্য থেকে ফের বাংলাদেশিদের পাকড়াও করল পুলিশ (Police)। জানা গিয়েছে, সোনারপুর (Sonarpur) থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার ধৃতদের বারুইপুর আদালতে (Baruipur Court) পেশ করা হবে। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তবে কীভাবে ও কোন উদ্দেশ্যে তারা এখানে এসে ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: পৌষ পার্বণকে স্বাগত জানাবে বাংলা, পিঠে পুলির ঐতিহ্য ধরে রেখেছে বর্ধমান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একবছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল এই পাঁচ বাংলাদেশি। তারা প্রত্যেকেই পুরুষ এবং একটি গারমেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত। পুলিশ সুত্রে খবর বেআইনিভাবে এই বাংলাদেশিরা ভারতে আসে। সোনারপুরের বৈকুন্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকা শুরু করেছিল।

তবে এলাকার বাসিন্দাদের সাথে সেভাবে মেলামেশা করত না বাংলাদেশিরা। ফলে তাদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানে না। তবে তারা যে বাড়িতে থাকত সেই বাড়ির মালিক আপাতত পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor