HomeScrollনিম্নচাপের জেরে ভিজছে কলকাতা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির...
Weather Update

নিম্নচাপের জেরে ভিজছে কলকাতা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়াও বইতে পারে

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির দেখা মিলেছে (Kolkata Rain Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়াও বইতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা (Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

আরও খবর : অন্নপূর্ণা যোজনার আবেদন গৃহীত না বাতিল? এবার অনলাইনে দেখুন স্টেটাস

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৩ ডিগ্রির আশপাশে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল রয়েছে। সেই কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, আগামী সপ্তাহের শুরুতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির এই পর্ব অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারের পর উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

[youtube-feed feed=1]
Read More

Latest News