Sunday, July 19, 2026
HomeScrollমঙ্গলে মমতার বাতাস খেয়ে বুধে নবান্নতে 'ধুরন্ধর' কুণাল, সঙ্গী ফিরহাদ-নয়না-অশোকদেব
Suvendu Adhikari

মঙ্গলে মমতার বাতাস খেয়ে বুধে নবান্নতে ‘ধুরন্ধর’ কুণাল, সঙ্গী ফিরহাদ-নয়না-অশোকদেব

তবে সেখাবে কুণাল, ফিরহাদদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ

ওয়েব ডেস্ক : বুধবার নবান্নে ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক। সেখানে যোগ দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), কুণাল ঘোষ (Kunal Ghosh), নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Bandyopadhyay) ও অশোকদেবরা । এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা বৈঠকে যোগ দেবেন তা আগেই জানা গিয়েছিল। তবে সেখাবে কুণাল, ফিরহাদদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, বিরোধী দলনেতা নির্বাচনকে নিয়ে তৃণমূলের (TMC) অন্দরে যে বিভাজনের সৃষ্টি হয়েছে, তার পরেই তৃণমূলের দুই শিবিরকে মিলিয়ে দিল শুভেন্দুর বৈঠক।

দল বিরোধী কাজের অভিযোগে সম্প্রতি তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে। এর পরে বুধবার স্পিকারের কাছে ৫৮ বিধায়ককে সমর্থন নিয়ে স্পিকারকে একটি চিঠি দেন তাঁরা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী ঘোষণা করে ঋতব্রতকে বিরোধী দলনেতা করার কথা বলা হয়েছে। এছাড়া সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, শিউলি সাহা এবং সন্দীপন সাহাকে উপ দলনেতা করার প্রস্তাবও করা হয়েছে। এ নিয়ে বিকেল ৪-টের সময় সিদ্ধান্ত নেবেন স্পিকার রথীন্দ্র বসু। তার আগেই নবান্নে গেলেন তৃণমূল বিধায়করা।

আরও খবর : কবে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য? বিরাট ঘোষণা নবান্নের

এই বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। কারণ তিনিও দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তবে প্রশ্ন উঠছে. এবার ফিরহাদ, কুণালরাও কি একই পথে হাঁটলেন?

ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের (TMC)। তার পর মঙ্গলবার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ, নয়না, কুণালরা সেখানে উপস্থিত ছিলেন। তবে এই ধর্নাতে তৃণমূলের কয়েকজন নেতাই উপস্থিত ছিলেন। এদিকে আজ ঋতব্রতরা যখনও বিধানসভায় গিয়েছেন চিঠি দিতে, তখনই সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। ফলে তৃণমূলের ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আরও খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot