Wednesday, April 15, 2026
HomeScrollICDS-এর খিচুড়িতে টিকটিকি! অসুস্থ একের পর এক শিশু, ভয়ঙ্কর কাণ্ড
Purba Medinipur

ICDS-এর খিচুড়িতে টিকটিকি! অসুস্থ একের পর এক শিশু, ভয়ঙ্কর কাণ্ড

হাসপাতালে ভর্তি ১১ শিশু, প্রশ্ন উঠছে শিক্ষিকা ও রাঁধুনিদের ভূমিকা নিয়ে

পূর্ব মেদিনীপুর: আইসিডিএস কেন্দ্রে (ICDS Centre) চরম গাফিলতির অভিযোগ। আইসিডিএস কেন্দ্রে রান্না করা খিচুড়ির মধ্যে মিলল মরা ও পচা টিকটিকি (Lizard)। ওই খিচুড়ি খাওয়ার পর অসুস্থ একাধিক শিশু (Children Fell Ill)। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পাঁশকুড়ায় ময়নাডালের ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খিচুড়ি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুদের বমি, পেটের ব্যথা ও অসুস্থতার উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় তৎক্ষণাৎ অসুস্থ শিশুদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মোট ১১ জন শিশুকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: উইকেন্ডে গায়েব হবে শীত? জেনে নিন আবহাওয়ার মেগা আপডেট

ঘটনাকে ঘিরে আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে তীব্র গাফিলতির অভিযোগ উঠেছে। রান্নার সময় কীভাবে খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ল এবং পরিবেশনের আগে তা কেন নজরে এল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা ও রাঁধুনিদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাঁশকুড়া ১ নম্বর ব্লকের বিডিও মোহন বর্মা। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99