Friday, June 12, 2026
HomeScroll‘মা ক্যান্টিন’ এখন ‘মা আহার’, রাজ্যজুড়ে ৫০০ নতুন কেন্দ্রের ঘোষণা বিজেপি সরকারের
Maa Aahar

‘মা ক্যান্টিন’ এখন ‘মা আহার’, রাজ্যজুড়ে ৫০০ নতুন কেন্দ্রের ঘোষণা বিজেপি সরকারের

আগের তুলনায় খাবারের মেনুতেও আসছে বড় পরিবর্তন

ওয়েব ডেস্ক : ‘মা ক্যান্টিন’-এর নাম বদল করে ‘মা আহার’ (Maa Aahar) করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুধু নাম পরিবর্তনই নয়, প্রকল্পটিকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ারও ঘোষণা করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন প্রান্তে আরও ৫০০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র গড়ে তোলা হবে।

সূত্রের খবর, সাধারণ মানুষের জন্য মাত্র ৫ টাকায় পুষ্টিকর মধ্যাহ্নভোজনের সুবিধা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে দু’দিন মাছ, দু’দিন ডিম এবং বাকি তিনদিন নিরামিষ খাবার পরিবেশন করা হবে। ফলে আগের তুলনায় খাবারের মেনুতেও আসছে বড় পরিবর্তন।

আরও খবর :

মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, প্রকল্পের পরিধি বাড়িয়ে আরও বেশি মানুষের কাছে সুলভ মূল্যে খাবার পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

উল্লেখ্য, ২০২১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন সরকার ‘মা ক্যান্টিন’ প্রকল্প চালু করেছিল। সেখানে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। নতুন সরকার ক্ষমতায় আসার পর জানিয়েছিল, জনস্বার্থে চালু থাকা কোনও গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, বরং সেগুলিকে আরও সম্প্রসারিত করা হবে। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন হিসেবে এবার নতুন নামে আত্মপ্রকাশ করল ‘মা আহার’।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d