Wednesday, August 19, 2026
HomeScrollSIR নথির নাম করে ডেকে অপহরণ! কিডন্যাপের অভিযোগে গ্রেফতার BLO
SIR

SIR নথির নাম করে ডেকে অপহরণ! কিডন্যাপের অভিযোগে গ্রেফতার BLO

ধৃত BLO-এর নাম রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাদুড়িয়ায় (Baduria) চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় গ্রেফতার হল এক বুথ লেভেল অফিসার (BLO)। SIR সংক্রান্ত নথি জমা দেওয়ার নাম করে ডেকে এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ধৃত BLO-এর নাম রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু। তিনি বাদুড়িয়া এলাকার পাপিলা ২২ নম্বর বুথের BLO হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়া থানার পাপলিয়া গ্রামের বাসিন্দা নাসির আলী (৩৮) গত ৯ তারিখ সন্ধ্যা থেকে নিখোঁজ। পরিবারের অভিযোগ, সেদিন সন্ধ্যায় নাসির আলীর মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে AERO পরিচয় দিয়ে জানানো হয়, SIR সংক্রান্ত কারণে অবিলম্বে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে দেখা করতে হবে। একটি ঠিকানায় পৌঁছে দেওয়ার কথাও বলা হয়। ফোন পাওয়ার পর তড়িঘড়ি নথিপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান নাসির আলী। এরপর থেকেই তার মোবাইল ফোনের সুইচ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে গতি আনতে কী নির্দেশ দিল নবান্ন

পরিবারের তরফে পরদিন বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে চাতরা এলাকার একটি খালের ধারে নাসির আলীর জুতো উদ্ধার হয়, যা দেখে পরিবার শনাক্ত করে। পরে সেই খাল থেকেই তার মোটরবাইক উদ্ধার করা হয়। তবে এখনও পর্যন্ত নাসির আলীর কোনও খোঁজ মেলেনি।

ঘটনার তদন্তে নেমে পুলিশ পাপিলা ২২ নম্বর বুথের BLO রিজওয়ান হাসান মণ্ডলকে গ্রেফতার করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবে নথির নাম করে ডেকে এই অপহরণ করা হয়েছে।

ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ জোরদার করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor