Saturday, July 4, 2026
HomeBig newsদেশে প্রথম বন্দে ভারত স্লিপার, দেখুন দৌড়নোর প্রথম মুহূর্ত মালদা থেকে
Vande Bharat Sleeper

দেশে প্রথম বন্দে ভারত স্লিপার, দেখুন দৌড়নোর প্রথম মুহূর্ত মালদা থেকে

হাওড়া থেকে গুয়াহাটি ১৪ ঘণ্টায়, মোদির হাত ধরে উদ্বোধন হল বন্দে ভারত স্লিপার

ওয়েব ডেস্ক: ভোটমুখী বাংলায় নয়া ট্রেন। বঙ্গবাসীকে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন উপহার মোদির। আজ শনিবার মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। হাওড়া থেকে গুয়াহাটি ১৪ ঘণ্টায়। এদিন মালদহে পৌঁছানোর পরেই তিনি সোজা যান কালিয়াচকে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেশন চত্বর। মোতায়েন করা হয়েছে স্নিফার ডগ, অতিরিক্ত আরপিএফ ও পুলিশ। সেখানে বন্দে ভারত স্লিপার ট্রেনে (Vande Bharat Sleeper Train) উদ্বোধন করেন তিনি। তার আগে বন্দে ভারতে ওঠেন তিনি। ঘুরে দেখেন ট্রেন। কথা বললেন ট্রেনের চালক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে। এই ট্রেনেই সফর করবেন তিনি।

মোদির হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (India’s first Vande Bharat Sleeper Train)। দেশের প্রথম সেমি হাই-স্পিড স্লিপার ট্রেন এবার বাংলায়। হাওড়া থেকে অসমের গুয়াহাটি (Vande Bharat Sleeper Train Howrah-Guwahati Route) পর্যন্ত ছুটল এই আধুনিক ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন এই পরিষেবার।মালদহে বন্দে ভারত, অমৃত ভারত সহ ১০টি ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী। রাতের সফরের কথা মাথায় রেখে বিশেষ ভাবে নকশা করা হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগে চলার ক্ষমতা থাকলেও, বাণিজ্যিক ভাবে এই ট্রেন চলবে ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে। মোট ১৮টি কামরার এই ট্রেনে একসঙ্গে সফর করতে পারবেন ৮২৩ জন যাত্রী।

আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারে হামলার আশঙ্কা!

হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার এবং আসামের বনগাগাঁও ও কামরূপ মেট্রোপলিটান জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। বন্দে ভারত স্লিপারের অন্দরসজ্জা ফাইভ স্টার হোটেলের থেকে কোনও অংশে কম নয়। ট্রেনের ভিতরে পা রাখলেই মনে হবে নামী হোটেল। উন্নত মানের বার্থ, এনার্জি-এফিসিয়েন্ট লাইটিং এবং আধুনিক শৌচাগার দীর্ঘ ট্রেন যাত্রার ক্লান্তি এক নিমেষেই দূর করে দেবে। বিধানসভা নির্বাচনের আগে বঙ্গবাসীর মন জয় করতে একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের কর্মসূচি নিয়ে দু’দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তথ্য বলছে, শনিবার মালদহে একটি বড় সরকারি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মোদি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet