Sunday, June 7, 2026
HomeScroll"আমি গরিব..." সঞ্জয়ের এই কথা শুনে কী বলেন বিচারক?

“আমি গরিব…” সঞ্জয়ের এই কথা শুনে কী বলেন বিচারক?

কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy) দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত (Sealdah Court)। পেশ হওয়া প্রমাণের ভিতিত্তে তাঁকে একাধিক ধারায় দোষী পেয়েছে আদালত। আগামী সোমবার সকাল ১১টায় সাজা ঘোষণা করবেন বিচারক (Judge)। তিনি জানিয়েছেন, এই মামলায় সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হবে।

তবে এদিন আদালতে দাঁড়িয়ে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেন সঞ্জয় রায়। তাঁর এই কথা শুনে বিচারক তাঁকে বলেন, “আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি ভোরের দিকে আরজি করে ঢুকেছেন। সেখানে চিকিৎসককে আক্রমণ করেছেন। তাঁর মুখ চেপে ধরেছেন। তাঁকে যৌন হেনস্থা করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৬৪, ৬৬ এবং ১০৩ (১) ধারায় আপনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আপনার অপরাধ প্রমাণিত। আপনাকে এই অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে।”

আরও পড়ুন: “মদ্যপান করত…”, সঞ্জয় রায়ের ‘চরিত্র’ ফাঁস করলেন তাঁর দিদি

এরপর বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে বলেন, “ধর্ষণ এবং খুনের ঘটনার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। যে ভাবে আপনি নির্যাতিতাকে মেরেছেন, তাতে আপনার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। আমি বাকি কথা সোমবার শুনব।” এই কথা শুনে সঞ্জয় চিৎকার করে বলতে শুরু করেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা। আমি যদি ওখানে সত্যিই কিছু করতাম, মালা তো ছিঁড়ে যেত। আমাকে পুরো ফাঁসানো হচ্ছে।”

শেষমেশ সঞ্জয়ের কথার উত্তরে বিচারক বলেন, “সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে আমার যা মনে হয়েছে, তার ভিত্তিতেই আমি দোষী সাব্যস্ত করেছি। শাস্তি আপনাকে পেতেই হবে। কী শাস্তি, সেটা সোমবার জানাব।” এরপর হাতজোড় করে সঞ্জয় বলেন, “আমি গরিব, আমি এই কাজ করিনি।” তবে ততক্ষণে রায়দান শেষ হয়ে গিয়েছে। সঞ্জয়কে এর মধ্যেই জোর করে আদালত কক্ষ থেকে বার করে নিয়ে যাওয়া হয়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini