Friday, June 19, 2026
HomeScrollবাংলার ফলাফলের উপর নজর শাহ'র, পাঠানো হচ্ছে গণনার ‘মিনিট টু মিনিট’ রিপোর্ট
West Bengal Assembly Election Result 2026

বাংলার ফলাফলের উপর নজর শাহ’র, পাঠানো হচ্ছে গণনার ‘মিনিট টু মিনিট’ রিপোর্ট

রিপোর্ট সল্টলেক পার্টি অফিসের কন্ট্রোল রুম থেকে পাঠানো হচ্ছে বলে খবর

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হচ্ছে সোমবার। প্রকাশিত হচ্ছে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal Assembly Election Result 2026)। ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফলাফল শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আর যা প্রথম দিকের রাউন্ডে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি (BJP)। পিছিয়ে রয়েছে তৃণমূল (TMC)। তবে প্রতি মুহূর্তে বদলাচ্ছে হিসাব। আর প্রতি মুহূর্তে এই ফলাফলের দিল্লি থেকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁকে গণনার ‘মিনিট টু মিনিট’ রিপোর্ট সল্টলেক পার্টি অফিসের কন্ট্রোল রুম থেকে পাঠানো হচ্ছে বলে খবর।

মূলত এবার বিজেপির (BJP) জন্য এই লড়াই বেশ গুরুত্বপূর্ণ ছিল। এদিকে ভোটের আগে ১৪ দিন ধরে রাজ্যে থেকে একাধিক সভা করেছেন তিনি। কর্মীদের সঙ্গে বৈঠকও করেছেন। ফলে চাপা টেনশন চলছে। প্রত্যাবর্তন না পরিবর্তন তার দিকেই নজর রাখছে বাংলার মানুষ। দেশের মানুষও নজর রাখছেন এই ফলাফলের উপর।

আরও খবর : যে দলই জিতুক না কেন, বিজয় মিছিল নিয়ে কড়া বার্তা মনোজ আগরওয়ালের

জানা গিয়েছে, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা কলকাতাতেই রয়েছেন। তাঁরাও গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। সল্টলেকের কন্ট্রোল রুম থেকে তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। আর গণনার গতিপ্রকৃতি কেমন, তা শাহকে পাঠাচ্ছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

বলে রাখা দরকার, গত কয়েকদিনে দলীয় স্তরে একাধিকবার বৈঠক করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মালদহ, শিলিগুড়ি, কলকাতায় একাধিক বৈঠক করেছেন বিজেপির রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশল। গণনার সময় কার কী দায়িত্ব থাকবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছেন বিজেপির নেতৃত্বরা। প্রশিক্ষণও দেওয়া হয় বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto