HomeBig newsবাংলাদেশে জেলমুক্তির ৩ দিন পর দেশে ফিরলেন 'বিতাড়িত' সোনালি বিবি
Sonali Bibi Khatun

বাংলাদেশে জেলমুক্তির ৩ দিন পর দেশে ফিরলেন ‘বিতাড়িত’ সোনালি বিবি

বাংলাদেশি সন্দেহে দিল্লি থেকে পুশব্যাক করা হয়েছিল অন্তঃসত্বা সোনালি বিবি খাতুনকে

ওয়েব ডেস্ক: অবশেষে দেশে ফিরলেন সোনালি বিবি খাতুন (Sonali Bibi Khatun)। জেলমুক্তির তিন দিন পর দেশের মাটিতে পা রাখলেন এই ভারতীয় মহিলা। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর এক মাসের বেশি সময়ের লড়াই শেষ করে গর্ভবতী অবস্থায় পরিবারকে নিয়ে বাংলাদেশ (Bangladesh) থেকে ফিরে এলেন তিনি।

বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লি থেকে অন্তঃসত্বা সোনালি বিবি খাতুনকে বাংলাদেশে পুশব্যাক করেছিল কেন্দ্র। তারপর থেকে গড়িয়ে গিয়েছে অনেক জল। শারীরিক অবস্থার অবনতি হলেও বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন বীরভূমের পরিযায়ী পরিবার। অবশেষে বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা এবং সে দেশের আদালত নথি যাচাই করে তাঁদের ভারতীয় আখ্যা দেন। এদিকে ভারতের সুপ্রিম কোর্টও সোনালি এবং তাঁর পরিবারকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয়।

আরও পড়ুন: হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ নয়! আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, সোনালি বিবিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে শুরু থেকেই সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন আগে মালদহের সভা থেকে সোনালি এবং তাঁর পরিবার প্রসঙ্গে তিনি বলেন, “সোনালি তো ভারতীয় ছিল। ওর তো ভারতের সব ডকুমেন্ট ছিল। তাহলে কেন বিএসএফের হাত দিয়ে অন্তঃসত্ত্বা সোনালিকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দিলেন? সুপ্রিম কোর্ট বলেছে সোনালিদের ফেরাতে হবে। আমরা কোর্টে কেস করে, অর্ডার করেছি।”

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News