Friday, June 12, 2026
HomeScrollবিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের তোপের মুখে রাজ্য নেতারা

বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের তোপের মুখে রাজ্য নেতারা

ওয়েবডেস্ক: আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2025)। তার আগে রাজ্যে বিজেপির (BJP) ছন্নছাড়া অবস্থা। এমনিতেই এবছর সদস্য সংগ্রহ করতে গিয়ে নাকানি চোবানি খেতে হয়েছে। ডেডলাইন একাধিকবার বাড়িয়েও প্রত্যাশা পূরণ হয়নি। তাতে কেন্দ্রীয় নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন একাধিকবার। দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) যাওয়া নিয়ে বিজেপির মধ্যে কলহ বেড়েছে। তারই মধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকের তোপের মুখে বিজেপির রাজ্য নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য, যেটুকু সদস্য সংগ্রহ হয়েছে তাতেও জল মেশানো হয়েছে।

সুনীল বনসল (Sunil Bansal) বুধবার তাঁর বক্তব্যে বাংলার বিজেপির (BJP) নীচুতলার সংগঠনের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। রাজ্য নেতাদের তিনি কটাক্ষ করেন। সুনীল বলেন, বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভালো রিপোর্ট নয়। কিন্তু কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি বাংলায় বিজেপি নেতারা সাংগঠনিক রিপোর্টে কতটা জল মেশান। অর্থাৎ, বঙ্গ বিজেপি নেতারা দল নিয়ে জল মেশানো রিপোর্ট দেন। তা এদিন জেলা সভাপতি ও জেলা ইনচার্জদের ফের স্পষ্ট করে জানিয়ে সতর্ক করেছেন সুনীল।

আরও পড়ুন: দিলীপ ঘোষকে বাদ দিয়েই সাংগঠিক বৈঠক করল রাজ্য বিজেপি

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d