Tuesday, June 30, 2026
HomeScrollথাকবে না RAC! অমৃত ভারত ও বন্দে ভারতে এবার শুধুই কনফার্ম টিকিট
Vande Bharat Sleeper

থাকবে না RAC! অমৃত ভারত ও বন্দে ভারতে এবার শুধুই কনফার্ম টিকিট

বদলাল বুকিং নিয়ম

ওয়েব ডেস্ক: রেলযাত্রীদের জন্য বড় সুখবর। এবার অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) এবং বন্দে ভারত স্লিপার ট্রেনে সফর করতে আর RAC–এর ঝামেলা থাকবে না। রেলওয়ে (Indian Railways) বোর্ডের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুই প্রিমিয়াম ট্রেনে যাত্রীরা কেবল নিশ্চিত (কনফার্ম) টিকিটই পাবেন। ফলে অপেক্ষমাণ তালিকা বা অর্ধেক বার্থের চিন্তা ছাড়াই স্বচ্ছন্দে যাত্রা করা যাবে।

সম্পূর্ণ নতুন অমৃত ভারত ২ এক্সপ্রেস চালু হতে চলেছে শীঘ্রই। রেল সূত্রে জানা গিয়েছে, এই নতুন ট্রেনগুলির ভাড়ার কাঠামো এবং বুকিংয়ের নিয়ম আগের অমৃত ভারত ট্রেনের থেকে কিছুটা আলাদা হবে। মূল ভাড়া অপরিবর্তিত থাকলেও ন্যূনতম দূরত্বের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অমৃত ভারতের স্লিপার ক্লাসে ন্যূনতম ২০০ কিলোমিটার ভ্রমণের জন্য ভাড়া পড়বে ১৪৯ টাকা। দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ৩৬ টাকা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: দেশজোড়া উড়ান বিপর্যয়ে ইন্ডিগো-কে ২২.২ কোটি টাকার জরিমানা!

অমৃত ভারতের স্লিপার ক্লাসে সংরক্ষণের সুযোগ থাকছে মাত্র তিনটি ক্ষেত্রে—মহিলা, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি এবং প্রবীণ নাগরিক। অন্য কোনও সংরক্ষণ এই ট্রেনে প্রযোজ্য হবে না। পাশাপাশি, প্রবীণ নাগরিক ও শিশু-সহ যাত্রীদের কথা মাথায় রেখে লোয়ার বার্থ বরাদ্দের নিয়ম চালু করা হয়েছে। ৬০ বছর বা তার বেশি বয়সি পুরুষ এবং ৪৫ বছর বা তার বেশি বয়সি মহিলাদের লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করবে রেল।

এদিকে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসেও একই ভাবে RAC ব্যবস্থা থাকছে না। যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার জন্য এই ট্রেনে থাকছে উন্নত বার্থ, স্বয়ংক্রিয় দরজা, কম শব্দের সাসপেনশন, আধুনিক ড্রাইভার কেবিন এবং অ্যারোডাইনামিক বডি। রয়েছে প্রতিরক্ষামূলক আর্মার সিস্টেম, জরুরি টক-ব্যাক সুবিধা এবং উন্নত শৌচাগার।

ভাড়ার ক্ষেত্রে বন্দে ভারত স্লিপার তুলনামূলক ভাবে কিছুটা ব্যয়বহুল। ৩ এসির ভাড়া প্রতি কিলোমিটারে প্রায় ২.৪০ টাকা, ২ এসির ভাড়া ৩.১০ টাকা এবং ১ এসির ভাড়া ৩.৮০ টাকা। এসি শ্রেণির ক্ষেত্রে জিএসটি প্রযোজ্য হবে। সব মিলিয়ে, রেলের এই নতুন সিদ্ধান্তে যাত্রীদের যাত্রা আরও নিশ্চিত ও স্বাচ্ছন্দ্যময় হবে বলেই মনে করা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO