HomeScrollপাকিস্তান থেকে থ্রেট কল, প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার দোকানের বিক্রেতাকে খুনের হুমকি!
Jhargram

পাকিস্তান থেকে থ্রেট কল, প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার দোকানের বিক্রেতাকে খুনের হুমকি!

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা জঙ্গলমহল জুড়ে

ওয়েব ডেস্ক : ঝাড়গ্রামে (Jhargram) নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যে ঝালমুড়ির দোকানে (Jhalmuri Shop) দাঁড়িয়ে খেয়েছিলেন, সেই দোকানকে ঘিরেই এবার চাঞ্চল্যকর অভিযোগ। দোকানের বিক্রেতাকে পাকিস্তান থেকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা জঙ্গলমহল জুড়ে।

জানা গিয়েছে, নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রীর (Narendra Modi) ঝালমুড়ি খাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ব্যাপক পরিচিতি পায় ঝাড়গ্রামের ওই দোকান। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন ওই ব্যবসায়ী।

আরও খবর : বাঁশঝাড়ে থরে থরে সাজানো এসব কী! হুলুস্থুল পড়ল এলাকায়, ডাক পড়ল বম্ব স্কোয়াডের

অভিযোগ, গত ১৯ তারিখ একটি বিদেশি নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। ফোনে তাঁকে প্রাণনাশের হুমকি (Threat) দেওয়া হয় বলে দাবি। পরে আরও একাধিকবার ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই দোকানদার। এই হুমকি পাকিস্তান থেকে দেওয়া হয়েছে বলেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী ও তাঁর পরিবার। জানা গিয়েছে, দোকান খোলা থাকলেও তিনি নিজে আর দোকানে বসছেন না। পরিবারের সদস্যরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ (Police)। ফোন নম্বরের উৎস ও হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News