HomeScrollঅভিষেক তোলাবাজ, যেন লাটসাহেব, বাকি সবাই চাকর-বাকর, বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক
Quazi Abdur Rahim

অভিষেক তোলাবাজ, যেন লাটসাহেব, বাকি সবাই চাকর-বাকর, বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক

তৃণমূলের বিসর্জন হয়ে গিয়েছে, আর কখনো ফিরবে না, মন্তব্য কাজী আব্দুর রহিমের

ওয়েব ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তৃণমূল (Trinamool Congress) দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাদুড়িয়ার (Baduria) প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম (Kazi Abdur Rahim)। প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তোলাবাজ, তার ঔদ্ধত্ব যেন লাটসাহেব, বাকি সবাই চাকর-বাকর। তৃণমূলের সম্পূর্ণভাবে বিসর্জন হয়ে গিয়েছে। তৃণমূল আর কখনো ফিরবে না, তৃণমূলের নাম, নিশানা কিছুই থাকবে না। তিনি আরও বলেন, জালিয়াতি, চিটিংবাজি, তোলাবাজির উপরে এই দল চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ফাটিয়ে যে দল তৈরি করেছিল সেই দল তার ভাইপো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল।

বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ, তার ঔদ্ধত্ত্ব যেন লাটসাহেব বাকি সবাই চাকর বাকর। তৃণমূল দল আর থাকবে না। তৃণমূলের বর্তমান এমএলএ এমপিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করছে। অভিষেক তোলাবাজি ,পয়সা ছাড়া কিছু চেনে না। ওকে যারা টাকা দিতে পেরেছে তারাই নেতা হয়েছে। অভিষেকের এত সম্পত্তি কোথা থেকে এল? কি করতেন উনি? বাংলার মানুষের মুখের রক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড় পরিমান অর্থ জোগাড় করেছে। অভিষেকের বিচার হবে অভিষেক রেহাই পাবে না। আমি তৃণমূলে MLA থাকার সময় দেখেছি, পঞ্চায়েত ভোটে ছাপ্পা, পঞ্চায়েত লুট, তোলাবাজি, টিকিট বিক্রি, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া, সেদিনই আমি বুঝেছিলাম অভিষেকের নেতৃত্বে এই দল আর থাকবে না। তৃনমূল বাংলা থেকে মুছে যাবে। পঞ্চায়েত ভোটে টিকিটের জন্য আমি টাকা দিতে পারিনি বলে আমার বুথের টিকিটটা পর্যন্ত দেওয়া হয়নি। সবাই এখন ঘরে ঢুকে গিয়েছে কেউ এখন বেরোচ্ছে না। বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিমের মন্তব্যকে সমর্থন করেছে রাজ্যের শাসক দল বিজেপি।

আরও পড়ুন: পূর্ত দফতরের বাংলোয় হানা দিয়েই চমকে গেল পুলিশ! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী

[youtube-feed feed=1]
Read More

Latest News