HomeScrollফেরার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ! ওড়িশা সীমান্তে আটক গাড়ি, ধরা পড়লেন চালক
Sushanta Ghosh

ফেরার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ! ওড়িশা সীমান্তে আটক গাড়ি, ধরা পড়লেন চালক

ইতিমধ্যেই গাড়ির চালককেও আটক করা হয়েছে

কলকাতা: জোড়া এফআইআরের (FIR) পর থেকেই কার্যত উধাও কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে শুক্রবার ওড়িশা সীমান্তের (Odisha Border) কাছে নাকা তল্লাশিতে আটক করা হল সুশান্ত ঘোষের গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। পাশাপাশি গাড়ির চালককেও আটক করা হয়েছে।

আনন্দপুর থানার পক্ষ থেকে ইতিমধ্যেই সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফেরার নোটিস জারি করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য মিললেই গ্রেপ্তার করা হবে। তবে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই ফোন বন্ধ এবং বাড়ির বাইরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: ‘ঢাল নেই, তরোয়াল নেই…’! আক্ষেপের সুরে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

সুশান্ত ঘোষের বিরুদ্ধে মূল অভিযোগ, হকার ও ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তোলার। অভিযোগকারীদের দাবি, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে বাজার এলাকায় নতুন দোকান নির্মাণের সময় কাউন্সিলর ও তাঁর ঘনিষ্ঠরা ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট ‘রেট চার্ট’ তৈরি করেছিলেন। সেই অনুযায়ী দোকান বরাদ্দের নামে টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

হকারদের অভিযোগ, দোকানের আকার অনুযায়ী টাকা ধার্য করা হয়েছিল। এমনকি বাজারে তৈরি হওয়া কিছু দোকান প্রায় ৬ লক্ষ টাকা করে বিক্রি করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই গত ১ জুন আনন্দপুর থানায় মামলা দায়ের হয়।

এরপর থেকেই সুশান্ত ঘোষের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়েও নজরদারি বাড়ানো হয়। সেই তল্লাশির জেরেই শুক্রবার ওড়িশা সীমান্তের কাছে তাঁর গাড়ির সন্ধান মেলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক হওয়া চালকের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সুশান্ত ঘোষের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তদন্তকারীদের আশা, চালকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফেরার কাউন্সিলরের খোঁজ মিলতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News