Sunday, July 26, 2026
HomeScrollনবমীতে 'ভিলেন' বৃষ্টি, দশমীতে ভারী বর্ষণের আশঙ্কা
Durga Puja Weather Update

নবমীতে ‘ভিলেন’ বৃষ্টি, দশমীতে ভারী বর্ষণের আশঙ্কা

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই

কলকাতা: পুজোর (Durga Puja) আনন্দে ভাঁজ ফেলতে পারে আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, নবমীর (Nabami) দিন অর্থাৎ বুধবার থেকেই নিম্নচাপ শক্তিশালী রূপ নিতে চলেছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই (Durga Puja Weather Update)। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে দুর্গাপূজার ভিড় সামলাতে সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ (Weather Update)।

অন্যদিকে, আবহাওয়া দফতর সতর্ক করেছে, দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ঐতিহাসিক পুজো মণ্ডপ! খোলা রাখা হবে দ্বাদশীর পরেও! কেন জানেন?

দুর্গাপূজার সময়ে এমন আবহাওয়া আশঙ্কাজনক হলেও, সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে যাঁরা প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করছেন, তাঁদের ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূল এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অতএব, পুজোর আনন্দে ভিলেন হয়ে দাঁড়াতে পারে ঝড়-বৃষ্টি। পূজোপ্রেমীরা যদিও আকাশের মুখ চেয়ে থাকবেন, তবে শারদোৎসবের আবহ খানিকটা ম্লান হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99