HomeBig news১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশ, বিজ্ঞপ্তি জারি অর্থ...
West Bengal DA Hike 2026

১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশ, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

অতিরিক্ত ২০ শতাংশ ডিএ কার্যকর, উপকৃত হবেন সরকারি কর্মী, শিক্ষক-শিক্ষাকর্মী, পেনশনভোগী-সহ লক্ষাধিক মানুষ

ওয়েব ডেস্ক : আগামী ১লা অক্টোবর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) কার্যকর হতে চলেছে। ইতিমধ্যেই এ এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দফতর। এর ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য ১৮ শতাংশ ডিএ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। একই হারে মহার্ঘ ত্রাণ (DR) পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশন প্রাপকরা।

গত ২২শে জুন ২০২৬ রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার ভিত্তিতেই মঙ্গলবার অর্থ দপ্তরের (অডিট শাখা) সরকারি বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১লা অক্টোবর ২০২৬ থেকে সংশোধিত মূল বেতনের ওপর ৩৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে।

আরও খবর : মেদিনীপুরের অবৈধ নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা কংগ্রেস পুরপিতার

এই সুবিধা কেবলমাত্র রাজ্য সরকারি কর্মীদের জন্যই নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাকর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পাশাপাশি সংশোধিত মূল পেনশনের ওপর ৩৮ শতাংশ হারে ডিআর পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনপ্রাপকরাও।

এছাড়া, পঞ্চম বেতন কমিশনের প্রাক-সংশোধিত বেতন কাঠামোর আওতায় থাকা কর্মীদের ডিএ (DA) ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ এবং রোপা ২০০৯ অনুযায়ী প্রাক-সংশোধিত পেনশনপ্রাপ্তদের ডিআরও ২২৩ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে, আইন দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের দৈনিক মজুরি ১১০ টাকা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ১লা অক্টোবর থেকেই কার্যকর হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News