Sunday, July 26, 2026
HomeScrollIPS-এর পর এবার IAS, রাজ্যে ১৮ আমলার বদলি

IPS-এর পর এবার IAS, রাজ্যে ১৮ আমলার বদলি

নবান্নে বড় প্রশাসনিক বদল, একাধিক দফতরের সচিব বদল

কলকাতা: নবান্নে বড় প্রশাসনিক বদল। বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এক ধাক্কায় ১৮ জন আইএএস আধিকারিকের (WB IAS Officers Transfer) দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। খাদ্য, পরিবহণ, নারী ও শিশু কল্যাণ, আবাসন, শ্রম, সুন্দরবন উন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে হল অদলবদল। পাশাপাশি কয়েকজন আধিকারিককে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। রুটিনমাফিক বদলি বলেই নবান্ন সূত্রে খবর। নীলম মীনা যিনি বর্তমানে রাজ্যের CEO, তাঁকে অ্যাডিশনাল চার্জ হিসেবে পরিবেশ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বও দেওয়া হল।

নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব জগদীশপ্রসাদ মিনাকে পাঠানো হল খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের সচিব পদে। রবিইন্দর সিংকে পরিবহণ দফতরের সচিব করে পাঠানো হচ্ছে, তাকে তিনি ছিলেন স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-কর্মসংস্থান দফতরের। রাজ্যপালের সচিব সৌমিত্র মোহনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি বর্তমানে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব পদটিও সামলাবেন।এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারাকে পাঠানো হচ্ছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের সচিব করে। WBSIDC-এর ম্যানেজিং ডিরেক্টরকে আর বিমলাকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব পদে পাঠানো হচ্ছে। শিল্প, বাণিজ্য দফতরের সচিব মুক্ত আর্যকে সুন্দরবন বিষয়ক দফতরে সচিব করে পাঠানো হয়েছে। জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অনুপ কুমার আগরওয়ালকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব করল নবান্ন।

NSATI-র দায়িত্ব সামলাতেন রাজীব কুমার। তাঁকে প্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হল।রাজেশ পাণ্ডে, যিনি ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র শিল্প বিভাগ সামলাতেন, তাঁকে দেওয়া হল যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব।উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব হচ্ছেন ডব্লিউবিএসআইডিসি-র ম্যানেজিং ডিরেক্টর আর. বিমলা। আইসিডিএস-এর ডিরেক্টর রচনা ভগতকে শ্রম দফতরের সচিব করা হয়েছে। শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের সচিব মুক্তা আর্যকে পাঠানো হল সুন্দরবন বিষয়ক দফতরে। প্রধান আবাসিক কমিশনার দুষ্যন্ত নারিয়াল তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি এনএসএটিআই-র ডিরেক্টর জেনারেল এবং এসএনটিসিএসএসসি-র চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেলেন।

আরও পড়ুন: মিশবে কংগ্রেস-তৃণমূল? বাড়ছে জল্পনা, তোলপাড় সর্বভারতীয় সংবাদমাধ্যম, কী হতে চলেছে?

মুখ্যমন্ত্রীর দফতরের উন্নয়ন কাজের প্রধান সমন্বয়কারী  নন্দিনী চক্রবর্তীকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব করল নবান্ন। ভূমি নথি ও জরিপ অধিকর্তা রণধীর কুমারকে দেওয়া হল আবাসন দফতরের সচিবের দায়িত্ব। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব রাজু মিশ্র হচ্ছেন শুল্ক বিভাগের কমিশনার।আবাসন, যুবকল্যাণ, বিপর্যয় মোকাবিলা এবং প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বে থাকা রাজেশ কুমার সিনহাকে সেচ ও জলপথ দফতরের প্রধান সচিব করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি পরিবেশ দফতরের প্রধান সচিবের দায়িত্বও সামলাবেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99