Friday, July 17, 2026
HomeScrollঅসমের অবৈধ খনিতে এখনও আটকে ৯ শ্রমিক, উদ্ধারে নৌসেনার প্রশিক্ষিত বাহিনী

অসমের অবৈধ খনিতে এখনও আটকে ৯ শ্রমিক, উদ্ধারে নৌসেনার প্রশিক্ষিত বাহিনী

অসম: অসমের (Assam)  দিমা হাসাও (Dima Hasao) জেলার শিল্প শহর উমরাংসোর (Umrangsor)  অবৈধ কয়লা খনিতে (Illegal coal mining)  এখনও আটক ৯ জন শ্রমিক। বুধবার ওই খনি থেকে একজনের দেহ উদ্ধার হয়েছে। তবে বাকিরা এখনও আটকে রয়েছে খনির মধ্যে।

তারা জীবিত আছে কিনা তার কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি আধিকারিকরা। এই পরিস্থিতিতে ওই শ্রমিকদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এবার উদ্ধারকাজে নামল নৌসেনার প্রশিক্ষিত দল।

বুধবারই তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এই দলটিকে আনা হয়েছে বিশাখাপত্তনম থেকে। দলে এক জন আধিকারিক এবং ১১ জন নাবিক রয়েছেন। প্রত্যেকেরই ডাইভিং এবং জটিল উদ্ধার অভিযানের দক্ষ ও প্রশিক্ষিত। তাদের সঙ্গে রয়েছে ডাইভিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জলের নীচে চালক ছাড়া চলতে পারে এমন ‘রিমোটলি অপারেটেড ভেহিকেল’ (আরওভি)।

আরও পড়ুন-স্ত্রীর বেশি আয়ে অবসাদে ভোগেন স্বামীরা! বলছে সমীক্ষা

অসমের খনি ও খনিজ সম্পদ মন্ত্রী কৌশিক রাই জানিয়েছেন যে খনি থেকে এখন পর্যন্ত মাত্র একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে সেনাবাহিনী এবং নৌবাহিনীর দল ভিতরে আটকে পড়া মানুষের সংখ্যা নির্ধারণের জন্য খনি থেকে জল অপসারণের চেষ্টা চলছে। মন্ত্রী আরও জানিয়েছেন, আমরা খনি থেকে জল অপসারণের প্রক্রিয়া শুরু করেছি। কয়েকজন বলছেন যে ১০-১২ জন আটকা পড়েছে। জলস্তর কমে গেলে, আমরা সঠিক সংখ্যাটি বলতে পারব।”

উল্লেখ্য, সোমবার উমরাংসোর ওই অবৈধ খনিতে কয়লার খোঁজে নেমেছিলেন শ্রমিকেরা। কিন্তু হঠাৎ করে ওই খনিতে জল ঢুকতে শুরু করে। আর ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। তার পর থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। রয়েছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

তাঁরা প্রাথমিক ভাবে পাম্পের সাহায্যে খনি থেকে জল বার করে আনার চেষ্টা করেন। তবে উদ্ধারকাজের প্রক্রিয়া জটিল হওয়ায় সোমবারই সেনাবাহিনীর কাছে সাহায্যের আর্জি জানায় অসম সরকার। সেই মতো উদ্ধারকাজে নামে সেনাও। সোমবার প্রথমে জানা যায় ২০ জন শ্রমিক আটকে রয়েছে। পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান ৯ জন শ্রমিক আটকে আছেন। তাদের নামের তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে একজনের বাড়ি বাংলার জলপাইগুড়িতে। নাম সঞ্জিত সরকার। এক শ্রমিক নেপালের বাসিন্দা। বাকি সাত জন অসমের।

উদ্ধারে বাধা হয়ে দাঁড়াচ্ছে জলস্তর। খনিতে জলস্তর ১০০ ফুটের বেশি উঠে গেছে, যা বিপদ বাড়াচ্ছে।

দেখুন অন্য খবর-

&nbsp ,

&nbsp ,

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot