Sunday, June 7, 2026
HomeScrollবেতন বৃদ্ধি এসএসকে এবং এমএসকে শিক্ষকদের

বেতন বৃদ্ধি এসএসকে এবং এমএসকে শিক্ষকদের

কলকাতা: শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য। পরের মাস থেকেই এই পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ ১ ফেব্রুয়ারি। রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এসএসকে এবং এমএসকে শিক্ষকরা ফেব্রুয়ারি মাস থেকে হাতে পেতে চলেছেন নয়া বেতন।

শিক্ষা দফতরের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর প্রকাশ করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে এসএসকে এবং এমএসকে শিক্ষকরা ৩ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন।

আরও পড়ুন: সরকারি কাজে স্বচ্ছতা আনতে কী দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী?

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে এসএসকে এবং এমএসকে শিক্ষক সংগঠনের তরফ থেকে বেতন বৃদ্ধি-সহ একাধিক সুবিধার্থের দাবি তুলে বিক্ষোভ দেখান কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা। কিছুদিন আগেও তাদের বেতন বৃদ্ধি করতে হবে এই দাবি তুলে  বিকাশ ভবনের সামনে দীর্ঘ অবস্থান করেন তাঁরা। এমনকি তাদের দাবি দাওয়া নিয়ে তাঁরা দেখাও করেন শিক্ষামন্ত্রী ব্রাত বসুর সঙ্গে। অবশেষে দীর্ঘ আন্দোলনের পর তাঁদের বেতন বৃদ্ধির দাবি পূরণ করেছে রাজ্য তাতে দেদার খুশি এসএসকে এবং এমএসকের শিক্ষকরা।

জানা যাচ্ছে, এতদিন যাবৎ শিশু শিক্ষা কেন্দ্রের সহায়ক এবং সহায়িকারা ১১ হাজার ২৫৫ টাকা বেতন পেতেন। তবে ১ ফেব্রুয়ারি থেকে তা পরিবর্তন হয়ে হতে চলেছে ১১ হাজার ৫৯৩ টাকা। পাশাপাশি মুখ্য সহায়ক এবং সহায়িকারা  ১১,৬৩৮ টাকা পেতেন তার বদলে এবার পেতে চলেছেন  ১১,৯৮৭ টাকা পাবেন।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini