Saturday, July 25, 2026
Homeবিনোদনশাহরুখের পর সলমনকে নিয়ে অ্যাটলির নতুন প্রজেক্ট শুরু কবে! আশাবাদী সবাই

শাহরুখের পর সলমনকে নিয়ে অ্যাটলির নতুন প্রজেক্ট শুরু কবে! আশাবাদী সবাই

শাহরুখের পর এবার দক্ষিণী চিত্রপরিচালক অ্যাটলি কুমার বলিউডে সলমন খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। ২০১৩ সালে তামিল ভাষার ছবি ‘রাজা রানি’র মাধ্যমে পরিচালক হিসেবে অ্যাটলির অভিষেক হয়েছিল। তার বেশিরভাগ ছবি যথেষ্ট ব্যবসা সফল।
শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির সাফল্য অ্যাটলিকে বলিউড দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তাই তিনি এবার সালমান খানকে নিয়ে তার দ্বিতীয় প্রজেক্ট শুরু করার পরিকল্পনা নিচ্ছেন। যদিও বলিউডে তিনি একটি ছবিতে সহ প্রযোজক হিসেবে ছিলেন।অ্যাটলি প্রযোজিত সিনেমা ‘বেবি জন’ আগামী ২৫ ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে মুক্তি পাবে। বরুণ ধাওয়ান ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, সলমান খান, ওয়ামিকা গাব্বি। অ্যাটলি পরিচালিত থেরি সিনেমার রিমেক মনে হলেও এই সিনেমাটির গল্প একেবারে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
প্রসঙ্গত, ‘জওয়ান’ ছবিটি বক্স অফিসে প্রায় ১১৪৮.৩২ কোটি টাকা আয় করেছিল।এবার তার আগামী ছবি ‘এ ৬’ এ এমন একটি অদৃশ্য জগৎ তৈরীর পরিকল্পনা করছেন যা আগে কখনো পর্দায় দেখা যায়নি। অ্যাটলির সঙ্গে নতুন কিছু আবিষ্কারের যাত্রা নিয়ে যথেষ্ট উচ্চস্বিত বলিউডের বজরংভাই। জানা গেছে এই ছবির চরিত্রের জন্য সলমন খানের একটি বিশেষ শারীরিক গড়ন প্রয়োজন হবে কাজেই তাকে ওজন কমাতে হবে।
একটি প্রতিবেদন অনুযায়ী ৫০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি হবে ‘এ ৬’ ছবিটি। পুনর্জন্মের গল্প নিয়ে ভিডিও ড্রামা ঘরানার ছবিটি অবশ্যই অ্যাটলি কুমারের পোর্টফোলিওতে নতুন পালক যোগাবে।’এ ৬’ নিয়ে অ্যাটলি বলেন, এই সিনেমাটি নিয়ে অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে।

তবে ঠিক কবে শুরু হবে এই ছবি তা এখনো জানা যায়নি। এই ছবি নিয়ে অন্য ব্যাখাও বলিউডের শোনা যাচ্ছে। এমনিতেই ‘এ ৬’ ছবির বাজেট বলিউডের অন্যান্য ছবি তুলনায় অনেক বেশি। পরিচালক এটলি নাকি সলমন খানের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রবীণ তারকা কমল হাসান কিংবা রজনীকান্তের কথা বিবেচনা করেছিলেন। সে ব্যাপারে ছবির নির্মাতার কিংবা পরিচালকের এমনকি সালমান খানের কাছ থেকেও ছবি তৈরীর ব্যাপারে কোন সবুজ সংকেত পাওয়া যায়নি। অনেকেরই ধারণা সেই জন্য ছবির কাজ কিছুটা পিছিয়ে গেছে।

এই মুহূর্তে সলমন তাঁর অন্য আগামী প্রকল্প ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত। অ্যাকশন প্যাকড এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে রেশমি কা মান্দানা ছাড়াও কাজল আগারওয়াল,শারমান জোশী, প্রতীক বাব্বর, সাথেরাজ এর মত বিশিষ্ট অভিনেতারা আছেন।কাজেই ‘এ ৬’ ছবিটি ভবিষ্যতে ঠিক কবে শুরু হবে তা পরিচালক অ্যাটলি নিজেও জানেন না।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99