Thursday, February 19, 2026
HomeScrollদেওয়া হয়নি বেড, অসহায় অবস্থায় পড়ে রয়েছেন মুমূর্ষূ রোগী

দেওয়া হয়নি বেড, অসহায় অবস্থায় পড়ে রয়েছেন মুমূর্ষূ রোগী

দক্ষিণ ২৪ পরগনা: ফের একবার অমানবিক ঘটনার সাক্ষী রইল বারুইপুর মহকুমা হাসপাতাল (Baruipur Sub-Divisional Hospital)। মুমূর্ষু রোগীকে (Patient) হাসপাতালের ভিতরে একটি নির্মীয়মান ভবনের একতলায় সিঁড়ির কাছে ফেলে রাখার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যে রোগীর হাসপাতালের বেডে যার থাকার কথা, চিকিৎসা পাওয়ার কথা, সেই রোগীই পড়ে রইলেন ভবনের নিচে নোংরা কাপড়-চাদরের পাশে।

সোমবার সকালে এই দৃশ্য দেখতে পান স্থানীয় বাসিন্দারা এবং হাসপাতালে থাকা অন্যান্য রোগীর আত্মীয়রা। জানা গিয়েছে, ওই রোগী কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছেন, সম্পূর্ণ অসহায় অবস্থায় তিনি পড়ে রয়েছেন সেখানে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতালের ফ্যাকাল্টি ম্যানেজার শ্যামল চক্রবর্তী জানিয়েছেন, “আমরা ওই জায়গায় রোগীকে ফেলে রাখিনি, বরং বাড়ির লোকজনই তাকে রেখে চলে গিয়েছে।”

আরও পড়ুন: ৪ বছর আগে স্ত্রীকে খুন, স্বামীকে যাবজ্জীবন সাজা দিল আদালত

এদিকে, স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁরা জানিয়েছেন, এর আগেও হাসপাতাল চত্বরে এক অসহায় পথচারী রোগীকে ফেলে রাখা হয়েছিল এবং কয়েক দিন পরেই তার মৃত্যু হয়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বারুইপুর বিজেপির পশ্চিম মণ্ডল নেতা গৌতম চক্রবর্তী এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং মানুষকে নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, যে এমন অমানবিক ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায়না। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে সোমবার থেকে হাসপাতালের সামনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99