Sunday, May 31, 2026
HomeScrollবিদেশিনীর ঊরুতে ‘দেবতার ট্যাটু’, গ্রেফতার শিল্পী সহ পার্লার মালিক

বিদেশিনীর ঊরুতে ‘দেবতার ট্যাটু’, গ্রেফতার শিল্পী সহ পার্লার মালিক

ভুবনেশ্বর: বিদেশিনীর (foreign woman)  ঊরুতে ‘দেবতার ট্যাটু’ (God’s tattoo)  ধর্মীয় অনুভূতিতে (Religious Issue)  আঘাত করার দায়ে গ্রেফতার হতে হল শিল্পীকে। ওই ট্যাটু পার্লারে মালিককেও গ্রেফতার করা হয়েছে। ওড়িশার (Odisha)  ভুবনেশ্বরের (Bhubaneswar) ঘটনা।

ট্যাটু পার্লারে মালিককে বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিল্পী রকি রঞ্জন বিসোই (৩৩) পুলিশকে জানিয়েছেন, তার পার্লারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় এক মহিলার অনুরোধে তিনি ট্যাটুটি করেছিলেন।

আরও পড়ুন: যাদবপুরের পরিস্থিতি নিয়ে পদক্ষেপ করুক রাজ্য: প্রধান বিচারপতি

এর আগে, রকি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওই নারী ও ট্যাটুর একটি ছবি পোস্ট করেছিলেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে গত রবিবার রাতে ভুবনেশ্বরের শহিদনগর থানায় মামলা হয়। পুলিশ শিল্পী ও পার্লারের মালিককে গ্রেফতারের পাশাপাশি ওই বিদেশিনীকেও ভবিষ্যতে এই কাজ যেন আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য সতর্ক করেছেন। পুলিশ জানিয়েছে, ওই বিদেশি নারী ভুবনেশ্বরে কর্মরত।

থানায় অভিযোগকারী জানিয়েছেন, ঘটনার জেরে ওই বিদেশিনী এবং পার্লারের মালিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন।

বিদেশিনী এক ভিডিও বার্তায় জানিয়েছেন,‘আমি কখনও চাইনি যে ভগবান জগন্নাথের প্রতি অসম্মান করা হোক। আমি সত্যিকার ভক্ত এবং প্রতিদিন মন্দিরে যাই।

আমি একটি ভুল করেছি এবং তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা চাইছি। আমি শুধুমাত্র ট্যাটু শিল্পীকে বলেছিলাম এটি এমন জায়গায় আঁকতে যা বাইরে থেকে যাতে দেখা না যায়। আমি আন্তরিকভাবে দুঃখিত। যত দ্রুত সম্ভব, আমি এটি সরিয়ে ফেলব। দয়া করে আমার ভুলটি ত্রুটি ক্ষমা করে দিন’।

দেখুন অন্য খবর:

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO