Wednesday, July 22, 2026
HomeBig newsমেছুয়া বাজার অগ্নিকাণ্ডে মৃতদের ২ লাখের ক্ষতিপূরণ, ঘোষণা মোদির

মেছুয়া বাজার অগ্নিকাণ্ডে মৃতদের ২ লাখের ক্ষতিপূরণ, ঘোষণা মোদির

[h_news]

কলকাতা: কলকাতার (Kolkata) মেছুয়া বাজার এলাকার বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Mechua Bazar Fire) ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। ধোঁয়ায় দম আটকে ১৩ জন মারা গিয়েছেন, আতঙ্কিত হয়ে কার্নিশ ঝাঁপ দিয়ে বেঘোরে প্রাণ হারিয়েছেন একজন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন নাবালক-নাবালিকাও রয়েছেন। আর এবার এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে মৃতদের পরিবারের জন্য ঘোষণা করলেন ক্ষতিপূরণও।

সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে মৃতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। এছাড়াও, এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন: জতুগৃহ বহুতল! ধোঁয়ায় দমবন্ধ একের পর এক মৃত্যু, আহত বহু

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেছুয়া বাজার সংলগ্ন ওই হোটেলে আগুন লাগে। সেইসময় হোটেলের ভেতরে ছিলেন ৮৮ জন অতিথি। ভয়াবহ আগুনের কবলে পড়ে প্রাণ বাঁচাতে দু’জন কর্মী নিচে ঝাঁপ দেন। তাদের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রায় আট ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টার পর দমকল কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তারপর হোটেলের ভেতর থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। মেয়র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিঘা থেকে ফোনে ঘটনার খোঁজখবর নেন ও উদ্ধারকাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন। ইতিমধ্যেই কলকাতা পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আগুন লাগার পর থেকে হোটেলের মালিক পলাতক রয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99