Monday, May 4, 2026
Homeশাহরুখের দেওয়া ল্যাপটপ ছুঁয়েও দেখেননি আমির! কিন্তু কেন?

শাহরুখের দেওয়া ল্যাপটপ ছুঁয়েও দেখেননি আমির! কিন্তু কেন?

ওয়েব ডেস্ক: বলিউডে অন্যতম দুই খ্যাতনামা অভিনেতা হলেন শাহরুখ ও আমির খান (Shahrukh Khan and Aamir Khan)। দুই তারকাই শূন্য থেকে শুরু করে আজ সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। দর্শকদের একের পর এক হিট ছবি (Movie) উপহার দিয়েছেন তাঁরা। চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা আমিরের ছবি ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par)।

অন্যদিকে, এই আবহেই একটি পডকাস্টে (Podcast) আমির জানিয়েছেন, নব্বইয়ের দশকে শাহরুখ ও সলমনের (Shahrukh Khan and Salman Khan) সঙ্গে তাঁর প্রতিযোগিতাপূর্ণ সম্পর্ক থাকলেও তা ছিল এক স্বাস্থ্যকর প্রতিযোগিতা (Healthy Competition)। পাশাপাশি, শাহরুখ খানের সঙ্গে বিদেশে ভ্রমনের কথাও ভাগ করে নেন তিনি। তিনি জানান, শাহরুখ তাঁকে একটি ল্যাপটপ উপহার (Laptop Gift) দিয়েছিলেন যা আজ অবধি ব্যবহার করেননি।

আরও পড়ুন: বিদেশি খাবার খেয়ে অসুস্থ অনির্বাণ

রাজ শামানির পডকাস্টে (Raj Shamani Podcast) আমির জানান, ১৯৯৬ সালে শাহরুখ ও তিনি বিদেশ সফরে গিয়েছিলেন। তখন শাহরুখ খান নিজের ব্যবহারের কাজে একটি নতুন মডেলের ল্যাপটপ কেনেন। সেসময়েই আমির খানকে একটি ল্যাপটপ উপহার (Laptop Gift) দেন তিনি। তবে আমিরের প্রযুক্তিগত দক্ষতা (Tech-savvy) না থাকায় তিনি কখনও ওই ল্যাপটপ ব্যবহার করেননি।

সাক্ষাৎকারে আমির জানান, ‘চার বছর পর, আমার ম্যানেজার আমাকে জিজ্ঞাসা করেন যে তিনি আমার ওই ল্যাপটপটি ব্যবহার করতে পারেন কি না। আমি তখন আমার ওই ল্যাপটপের কথা ভুলেই গিয়েছিলাম। যখন তিনি আমাকে ওটা দেখালেন, তখন আমি বুঝতে পারলাম যে আমি এটা কখনও ব্যবহার করিনি। তখন আমি আমার ম্যানেজারকে ওটা ব্যবহার করতে বলি। আপনি বিশ্বাস করবেন না যে ওটা আর অনই হল না, কারণ, চার বছর ধরে সেটা পড়েই ছিল, ব্যবহার হয়নি।’

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188