Monday, May 4, 2026
HomeScrollবিদেশি খাবার খেয়ে অসুস্থ অনির্বাণ

বিদেশি খাবার খেয়ে অসুস্থ অনির্বাণ

ওয়েব ডেস্ক: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। পেশায় যতই অভিনেতা (Actor) হন না কেন, মনে প্রানে তিনিও একজন বাঙালি। আর বাঙালি মানেই ভোজনরসিক (Food Lover)। দেশ বিদেশের রকমারি পদ চেখে দেখার বাসনা তাঁদের চিরকালই। এবার এমনই এক বিদেশি পদ খেয়ে অসুস্থ হলেন অভিনেতা। পেটের সমস্যা এমন পর্যায়ে পৌঁছয় যে অনির্বাণকে (Anirban Bhattacharya) হাসপাতালে ছুঁটতে হয়। পরিচালক তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নাইজেরিয়ার (Nigeria) লাগোস ফিল্মসিটিতে ‘নো নিউজ ওনলি ফ্লেশ’ ছবির শ্যুটিংয়ের জন্য গত দু’সপ্তাহ আগে তিনি নাইজেরিয়ায় পাড়ি দিয়েছিলেন। ই-মেলে যোগাযোগের পরে আফ্রিকা (Africa) যান অভিনেতা। ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন তিনি।

নাইজেরিয়ায় (Nigeria) শুটিংয়ের ফাঁকে স্থানীয় খাবার চেখে দেখার সুযোগ পেয়েছিলেন অভিনেতা অনির্বাণ (Anirban Bhattacharya)। ফিল্ম সিটির ভিতরে একটি বিশেষ মাংসের পদ তাঁকে বেশ কৌতূহলী করে তোলে। পদটির নাম ‘পাপারাজ্জি মিট’। শুনতে যেমন অদ্ভুত, স্বাদেও ছিল ভিন্নধর্মী। অভিনেতা বলেন, “ওখানে একেবারে আলাদা ধরনের খাবার খাওয়ায়। এই পদটি খেতে অনুরোধ করা হয় আমাকে।” তবে প্রথম থেকেই খুব আগ্রহ নিয়ে তিনি খেতে রাজি হয়ে যাননি। কারণ, বাঙালি খাবারে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং মাঝেমধ্যে পেটের সমস্যাতেও ভোগেন। কিন্তু অনেকবার অনুরোধ আসায় শেষ পর্যন্ত চেখে দেখেন এই অজানা পদটি।

আরও পড়ুন:রাহার ‘খেলার সঙ্গী’ কি এবার সময়ের অপেক্ষা? মুখ খুললেন রণ-লিয়া

অনির্বাণ জানান, “আসলে কী মাংস ছিল, তা বুঝতে পারিনি। খাওয়ার সময় খারাপ লাগেনি। ওখানে থাকার সময় খুব একটা সমস্যা হয়নি হজম নিয়ে। তবে দেশে ফেরার প্রায় এক সপ্তাহের মধ্যেই হঠাৎ পেটের মারাত্মক সমস্যা শুরু হয়। যাই খাচ্ছি, বদহজম হয়ে যাচ্ছে।”

অবস্থা গুরুতর হওয়ায় তিনি চিকিৎসকের পরামর্শ নেন এবং একটি সরকারি হাসপাতালে যান। চিকিৎসকের মতে, বিদেশি খাবারটি তাঁর পেট সহ্য করতে পারেনি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কিছু ওষুধ দেওয়া হয়। এখন কিছুদিন চিকিৎসকের নির্দেশ মেনে চলতে হবে অনির্বাণকে।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188