Sunday, May 3, 2026
HomeScrollভেজা শরীর, চোখে সানগ্লাস হ্যান্ডসম হাঙ্ক হয়ে ধরা দিলেন দেব

ভেজা শরীর, চোখে সানগ্লাস হ্যান্ডসম হাঙ্ক হয়ে ধরা দিলেন দেব

কলকাতা: ছুটির দিনে বোল্ড অবতারে হাজির দেব (Dev)। শনিবারই দেব নিজের শার্টলেস ছবি পোস্ট করে ইঙ্গিত দিয়েছিলেন যে ১০ মাস পর তিনি দাড়ি কাটতে চলেছেন। আর রবিবার একেবারে হ্যান্ডসম হাঙ্ক হয়ে ধরা দিলেন সোশ্যাল মিডিয়া পেজে। দেব যে ছবি পোস্ট করেছেন তা দেখে অভিনেতার মহিলা অনুরাগীদের মনে ঝড় উঠেছে। অভিনেতার ফিগার দেখে চোখ সরছেনা ভক্তদের।

২০২৫ এর দুর্গাপুজোয় (DurgaPuja 2025) আসছে দেবের (Dev) রঘু ডাকাত (Raghu Dakat)। দীর্ঘ চার বছরের অপেক্ষার পর অবশেষে চলতি বছরের ১৬ মার্চ ‘রঘু ডাকাত’-এর শুটিং শুরু হয়েছে। বাংলার রবীনহুড ডাকাতের দুঃসাহসিক কাহিনি পর্দায় ফুটিয়ে তোলার জন্য চরম পরিশ্রম করেছেন দেব। ময়দানে ঘোড়সওয়ার শিখতে নিত্যদিন নিয়ম করে ঘোড়া ছোটাতে হয়েছে। শিখতে হয়েছে তরবারি যুদ্ধও। পাশাপাশি শারীরিক গড়নেও বদল আনতে হয়েছিল টলিউড সুপারস্টারকে। পেশিবহুল চেহারার সঙ্গে বিশেষ করে নজর কেড়েছিল দেবের হেয়ারস্টাইল আর দাড়ি। কারণ এই পিরিয়ড ড্রামার জন্যই একমুখ দাড়ি রাখতে হয়েছিল তাঁকে। ছবির প্রিমিয়ার হোক কিংবা সাকসেস পার্টি সর্বত্র এক গাল দাড়ি নিয়ে রঘু ডাকাতের লুকে হাজির হচ্ছিলেন অভিনেতা। শনিবার বিকেলে একটি সেলফি পোস্ট করেছেন তিনি। উন্মুক্ত উর্ধ্বাঙ্গ। গায়ে একটু সুতো পর্যন্ত নেই। মেদহীন পেটের প্রতিটা খাঁজ স্পষ্ট। গলায় সরু চেন আর বাঘনখ লকেট। আয়নার সামনে ট্রিমার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। ছবি শেয়ার করে বিশেষ ইঙ্গিত দিলেন দেব। দেব লিখেছেন, ‘দশ মাস বাদে অবশেষে দাড়িকে বিদায় জানানোর সময় এসেছে।’ রবিবার একেবারে হ্যান্ডসম হাঙ্ক হয়ে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যিশু

গত ১০ মাস ধরে চলছিল ‘রঘু ডাকাত’ ছবির শ্যুটিং। ছবির চরিত্রের খাতিরে প্রায় ১ বছর ধরে লম্বা দাড়ি নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অভিনেতাকে। বার সেই দীর্ঘদিনের সঙ্গীকে বিদায় জানালেন দেব। রবিবার দেব যে ছবিটি পোস্ট করেছেন, তাতে অভিনেতার প্রেমে না পড়ে উপায় নেই। ছবিতে দেখা যাচ্ছে সুইমিংপুলে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন দেব।নীল রঙের ডেনিম ছাড়া শরীরে আর কোনও পোশাক নেই। হালকা দাড়ি, কানে দুল, চোখে কালো সানগ্লাস। পুল থেকে ভেজা শরীরে ধরা দিলেন দেব। শরীর থেকে চুঁইয়ে পড়ছে জল। দেবের এই জলে ভেজা শরীর দেখে যে কোনও মেয়েরই রাতের ঘুম উড়বে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188