Thursday, July 2, 2026
HomeScrollনামখানায় স্কুলে শিক্ষক নেই, ক্লাস নিচ্ছেন মিড-ডে মিলের রাঁধুনি
Namkhana

নামখানায় স্কুলে শিক্ষক নেই, ক্লাস নিচ্ছেন মিড-ডে মিলের রাঁধুনি

স্কুল কার্যত শিক্ষকশূন্য হয়ে পড়েছে

নামখানা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) নামখানা (Namkhana) ব্লকের প্রত্যন্ত মৌসুনি দ্বীপে শিক্ষা ব্যবস্থায় চরম অব্যবস্থার ছবি সামনে এল। কুসুমতলা পশ্চিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষককেই এসআইআর (SIR) ও বিএলও-র (BLO) কাজে পাঠানো হয়েছে। ফলে স্কুল কার্যত শিক্ষকশূন্য হয়ে পড়েছে (District news)।

ফলে পড়ুয়াদের ক্লাস নিতে দেখা যাচ্ছে মিড-ডে মিলের রাঁধুনিকে। সেই দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কম হলেও শিক্ষক ছিলেন তিনজন। কিন্তু প্রশাসনিক কাজে একযোগে নিযুক্ত থাকায় তাঁদের কেউই স্কুলে উপস্থিত থাকতে পারছেন না।

আরও পড়ুন: শিয়ালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণ কাজ, বাতিল একাধিক লোকাল ট্রেন

অভিভাবকদের অভিযোগ, এসআইআর-এর কাজ শুরু হওয়ার পর থেকেই পড়াশোনা ব্যাহত হচ্ছে। সামনেই ফাইনাল পরীক্ষা, অথচ নিয়মিত ক্লাস না হওয়ায় বিপাকে পড়েছে পড়ুয়ারা। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবারগুলি। এই বিষয়ে জানতে প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ প্রামাণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি বলে খবর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO