Wednesday, July 15, 2026
HomeScrollনাবালিকা নিখোঁজ কাণ্ডে বারাসতে স্পা-তে পুলিশি হানা, আটক ১৬
Ashoke Nagar

নাবালিকা নিখোঁজ কাণ্ডে বারাসতে স্পা-তে পুলিশি হানা, আটক ১৬

বডি ম্যাসাজ পার্লারের আড়ালে চলত দেহ ব্যবসা

ওয়েবডেস্ক- অশোকনগরের (Ashoke Nagar) নাবালিকা (Minor) নিখোঁজ কাণ্ডে বারাসতে স্পা-তে (Barasat Spa) পুলিশের হানা,  মালিকসহ ১৬ জন আটক। অশোকনগরে নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় পরিবারের তরফে নাবালিকার নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদের সময় নাবালিকা জানায়,  সে বারাসতের কাজীপাড়া এলাকার ফরচুন টাউনশিপে একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বারাসাতের ফরচুন টাউনশিপে ওই বডি ম্যাসাজ পার্লারে হানা দেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,  অভিযানের সময় পার্লারের ভিতরে মালিকসহ ১১ জন মহিলা ও ৪ জন পুরুষ উপস্থিত ছিল। প্রথমে পার্লারের মালিককে আটক করে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয়। পরে মহিলা পুলিশের উপস্থিতিতে পার্লারের ভিতরে থাকা সকলকে আটক করে থানায় আনা হয়।

আরও পড়ুন – ৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!

পুলিশের প্রাথমিক অনুমান,  বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ দেহব্যবসা চলছিল। তদন্তে জানা গেছে, এখানে কাজ করতে আসা মহিলারা বিরাটি,  নিউ ব্যারাকপুর, কাজীপাড়া,  হাবরা ও অশোকনগরসহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে আসত।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot