Tuesday, March 24, 2026
HomeBig newsযাদের নাম খসড়া তালিকায় নেই, তাঁরা কী করবেন এবার? কী জানাল কমিশন
Election Commission

যাদের নাম খসড়া তালিকায় নেই, তাঁরা কী করবেন এবার? কী জানাল কমিশন

অনলাইন, অফলাইনে কীভাবে দেখবেন আপনার নাম? জেনে নিন বিস্তারিত

ওয়েবডেস্ক-  বাংলায় আজ এসআইআর (SIR)  পর্বের গুরুত্বপূর্ণ দিন। বলা যেতে পারে আজ ফাইনাল রেজাল্টে আগে টেস্টের ফল প্রকাশের দিনের মতো। আজ কমিশন (Election Commission) খসড়া তালিকা (Draft Voter List)  প্রকাশ করেছে। সেই তালিকায় আপনার নাম আছে কী নেই, সেটি আপনি আপনার ঘরে বসেই পরীক্ষা করে নিতে পারবেন।

অনলাইনে কীভাবে দেখবেন আপনার নাম?

প্রথমে eci.gov.in ওয়েবসাইটে প্রবেশ করবেন।

ওয়েবসাইয়ের ডান দিকের ঠিক উপরে গোলাপী রংয়ের সাদা দিয়ে লেখা একটি অপশন দেখা যাবে। সেটি হল ‘Search Your Name In E-Roll‘, এটি শো করবে। সেখানে ক্লিক করতে হবে। অপর একটি পেজ খুলবে। উপরে লেখা থাকবে ‘Search In Electoral Roll’।

তার নিচে তিনটি অপশন থাকবে- ১) এপিক দ্বারা সার্চ ২) ব্যক্তিগত তথ্য দ্বারা অনুসন্ধান, ৩) মোবাইল নম্বর দিয়ে সার্চ

> প্রথম অপশন সিলেক্ট করলে সেখানে আপনাকে দিতে হবে ভোটার কার্ডের EPIC নম্বর। তার আগে অবশ্যই নির্দিষ্ট রাজ্য এবং ভাষা সিলেক্ট করে নিতে হবে।
> এরপর ক্যাপচা কোড দেখে, সেই মতো বসিয়ে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই চলে আসবে আপনার নাম।
> ব্যক্তিগত বিবরণ দিয়ে সার্চ করলেও আপনাকে রাজ্য আর ভাষা সিলেক্ট করতে হবে। এর পর নির্দিষ্ট ঘরে বসাতে হবে নাম, জন্ম তারিখ, আত্মীয়ের নাম (ফর্মে যা উল্লেখ করা হয়েছে), লিঙ্গ, জেলা, বিধানসভা কেন্দ্র। সবচেয়ে ক্যাপচা কোড বসিয়ে সার্চ করলেই আপনার নাম শো করবে।

> তৃতীয় অপশন বেছে থাকলে রাজ্য ও ভাষা সিলেক্ট করতে হবে। মোবাইল নম্বর ও ক্যাপচা কোড। একটি OTP আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। OTP দিয়ে সার্চে ক্লিক করলেই আপনার নাম দেখাবে।

 যাদের নাম দেখাবে না, বা শো করবে না –

কমিশন বলছে খসড়া তালিকায় নাম না থাকলেও ভয় পাওয়ার কিছু নেই। যদি সব নথি থাকা সত্ত্বেও খসড়া তালিকায় আপনার নাম নেই, সেক্ষেত্রে ৬ নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। খসড়া তালিকার প্রকাশের পর আগামী সপ্তাহেই হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে।

তবে খসড়া তালিকায় না থাকলে, ৬ নম্বর ফর্ম অনলাইনে, অফলাইনে ফিল আপ করে জমা দিতে পারবে। এক মাস সময় থাকছে। ১৫ জানুয়ারি পর্যন্ত এই সময় থাকছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। এর পর শুনানি পর্ব চলবে। চূড়ান্ত তালিকা ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন-  বিগ ব্রেকিং, নাম বাদের তালিকা প্রকাশ করল কমিশন

গত ২৭ অক্টোবর এসআইআর পর্ব ঘোষণা করেছিল কমিশন। সে দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কমিশন জানিয়েছে, এসআইআর পর্বে সই করে জমা দিলেও খসড়া তালিকায় নাম উঠবে। সেই অনুযায়ী প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম খসড়ায় থাকার কথা। চূড়ান্ত তালিকা বের হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।

দেখুন ভিডিও-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot