Monday, March 23, 2026
HomeScrollজর্ডনে মোদিকে রাজকীয় অভ্যর্থনা, ৩ দেশ সফরে কী কর্মসূচি প্রধানমন্ত্রীর?
Narendra Modi

জর্ডনে মোদিকে রাজকীয় অভ্যর্থনা, ৩ দেশ সফরে কী কর্মসূচি প্রধানমন্ত্রীর?

প্রধানমন্ত্রীকে দেখে আপ্লুত ভারতীয় প্রবাসীরা, আবেগে ভাসলেন মোদিও

ওয়েবডেস্ক- জর্ডনে (Jordan) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাজকীয় অভ্যর্থনায় ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল সেই দেশের সরকার। সোমবার জর্ডনের রাজধানী আম্মানে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই তাঁকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জর্ডনের প্রধানমন্ত্রী জাফর হাসান (Jordanian Prime Minister Jaafar Hassan) । এর পর মোদিকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। সেখানে ভারতীয় প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।

 

জর্ডনে পৌঁছনোর পর মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আম্মানে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। ভারত-জর্ডন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে,  তাঁরা যে ভূমিকা পালন করছেন, তাতে আমি কৃতজ্ঞ।’

জর্ডনে মোদি সেই দেশের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনের সঙ্গে একটি বৈঠক সারেন। তাঁকে সম্মান জানিয়ে মোদি বলেন, এই উষ্ণ অভ্যর্থনায় আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভারত-জর্ডন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুন-  সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?

এবছর ভারত-জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষ। ফলে এই সময় মোদির জর্ডন সফর রাজনৈতিক দিক দিয়ে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ। শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত-সহ একাধিক বিষয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনার সম্ভাবনা। জর্ডন সফর সেরে মোদি ১৬ ডিসেম্বর আজ, যাবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন তিনি। ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরবের ওমানে যাবেন। তিন দেশের সফর সেরে তিনি দেশে ফিরবেন ১৮ ডিসেম্বর।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99