Thursday, May 7, 2026
HomeScroll‘আগুন নিয়ে খেলছেন,’ নিউটাউন কাণ্ডে মমতাকে নিশানা অমিত মালব্যর
New Town Fire

‘আগুন নিয়ে খেলছেন,’ নিউটাউন কাণ্ডে মমতাকে নিশানা অমিত মালব্যর

‘ঘুনি বস্তিতে বহু বাংলাদেশি বসবাস করতেন,’ দাবি BJP-র আইটি সেলের নেতার

ওয়েব ডেস্ক: বুধবার রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে জতুগৃহের মতো জ্বলেছে নিউটাউনের (New Town Fire) ইকো পার্ক সংলগ্ন ঘুনি বস্তি। পুড়ে ছাই হয়েছে একের পর এক ঝুপড়ি। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন আসে এবং পরে আরও ১০টি ইঞ্জিন পাঠানো হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ‘কুলিং ডাউন’ প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই ঘটনায় এবার রাজনীতির রং লাগাল বিজেপি (BJP)।

বৃহস্পতিবার বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য (Amit Malviya) এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে নোটিস সংক্রান্ত শুনানি শুরুর ঠিক আগেই এই আগুন লাগার ঘটনা অত্যন্ত সন্দেহজনক। তাঁর দাবি, ঘুনি বস্তিতে বহু বাংলাদেশি বসবাস করতেন এবং এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কলকাতার উপকণ্ঠে একাধিক জায়গায় পরিত্যক্ত ও খালি ঝুপড়ির ছবি সামনে এসেছে।

আরও পড়ুন: বাস্তবে জীবিত, SIR-এ মৃত! কোচবিহারের ঘটনায় গর্জে উঠল তৃণমূল

অমিত মালব্য আরও দাবি করেন, অগ্নিকাণ্ডের আগেই বহু বাসিন্দা ঘর তালাবদ্ধ করে সীমান্তের দিকে চলে গিয়েছিলেন এবং আগুন লাগার সময় খুব কম মানুষ সেখানে ছিলেন। তিনি আরও দাবি করেন যে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ পড়েছে, সেগুলি ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।

বিজেপি আইটি সেলের নেতার বক্তব্য, আগুনে আধার, রেশন কার্ড ও ভোটার কার্ড নষ্ট হওয়ার অজুহাতে নতুন নথি তৈরি করে নাগরিকত্ব প্রমাণের পথ সুগম করাই এর লক্ষ্য। অমিত মালব্য এই ঘটনাকে ‘প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং পরিকল্পিত কারসাজি’ বলে উল্লেখ করেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ‘এবার তিনি আগুন নিয়ে খেলছেন।’

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto