Wednesday, July 1, 2026
HomeScrollআইপ্যাকে ইডি অভিযান কী বললেন অভিষেক?
Abhishek banerjee

আইপ্যাকে ইডি অভিযান কী বললেন অভিষেক?

সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে, অভিযোগ অভিষেকের

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আইপ্যাকের (I-Pac) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থায় অভিযান চালিয়েছে ইডি (ED)। তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে (Election Commission) একাশনে বসিয়ে আক্রমণ করলেন তিনি। অভিষেক অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনকে দিয়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। ইডিকে দিয়ে কন্ঠরোধ করা হচ্ছে। আর এটাই বিজেপির ফর্মূলা বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ।

আইপ্যাকের ঘটনার পরে নীরব ছিলেন অভিষেক। কিন্তু শুক্রবার মতুয়াগড় রানাঘাটের তাহেরপুরের সভা থেকে এ নিয়ে মুখ খুললেন তিনি। অভিষেক বলেন, তৃণমূলের জন্য আইপ্যাক বলে একটা সংস্থা কাজ করে। এসআইআর (SIR)-এ সাধারণ মানুষের সুবিধার জন্য দিদির দূত নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। কিন্তু কেন ওই সংস্থা তৃণমূলের হয়ে কাজ করছে, কেন গরীব মানুষের সাহায্য করছে, কাল সেই অফিসেই ইডি পাঠিয়ে রেড করানো হয়েছে।

আরও খবর : এসআইআর শুনানিতে ডাক হাওড়ার হরিজন বস্তির বাসিন্দাদের

এর পরেই বিজেপিকে (BJP) আক্রমণ করে বলেন, বিজেপির কাছে সব আছে, কিন্তু মানুষ নেই। তৃণমূলের (TMC) কাছে কিছু নেই, কিন্তু মানুষ আছে। ‘গণদেবতা’ই যে গণতন্ত্রের শেষ কথা বলবে, তা জনিয়েছেন অভিষেক। মতুয়াদের নাগরিকত্ব নিয়েও এদিন সরব হন তিনি। বলেন, প্রধানমন্ত্রী নয় গোদি ছাড়ুন, নয়তো মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিন। বিজেপি যে মিথ্যা নাগরিকত্বের আশ্বাস দিচ্ছে, তাতে মানুষকে বোকা বানানো যাবে না।

এদিন এসআইআর নিয়ে বারুইপুরের সভার মতোই নদিয়ার সভাতেও ‘ভুতুরে ভোটার’ নিয়েও কথা বলেন তিনি। তিন ব্যক্তিকে মঞ্চে ডাকেন তৃণমূল সাংসদ। তিনি অভিযোগ করেছেন, ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এদেরকে মৃত বলে দেখানো হয়েছে। আর এ নিয়ে কমিশনকে আক্রমণ করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO