Monday, February 9, 2026
HomeBig newsদেড়শো বছর পর স্পেনের শাসনভার নারীর হাতে, রাজ সিংহাসনে ২০ বছরের লেওনর
Crown Princess Leonor of Spain

দেড়শো বছর পর স্পেনের শাসনভার নারীর হাতে, রাজ সিংহাসনে ২০ বছরের লেওনর

রানি ইসাবেলা দ্বিতীয়ের পর স্পেনের ক্রাউন প্রিন্সেস লেওনর

ওয়েবডেস্ক- প্রায় ১৫০ বছর অতিক্রান্ত। স্পেনের (Spain) ক্ষমতায় বসবেন একজন নারী (Woman)। স্পেনের শাসনভার হাতে নেবেন তিনি। নতুন রানি হবে লেওনর। রাজসিংহাসনে (On The Throne) অধিষ্ঠিত হবেন মাত্র ২০ বছর বয়সি এই নারী। তিনি হবে স্পেনের ক্রাউন প্রিন্সেস লেওনর (Crown Princess Leonor of Spain) । স্পেনের বর্তমান রাজা ফেলিপে ষষ্ঠ এবং রানী লেটিজিয়া-এর জ্যেষ্ঠ কন্যা লেওনর।

প্রিন্সেস লেওনরের জন্ম ২০০৫ সালের ৩১ অক্টোবর। স্পেনের সংবিধান অনুযায়ী রাজা ফেলিপে ষষ্ঠের কোনও পুত্র সন্তান থাকায় তিনি স্পেনের সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হবেন এই সুন্দরী বিদূষী কন্যা। স্পেনের ঐতিহ্যবাহী বুরবোঁ রাজপরিবারের একজন সদস্য তিনি। ইউরোপের এক প্রভাবশালী শাসকগোষ্ঠী এই পরিবার।

লেওনর  একদিকে রূপে লক্ষ্মী আর বিদ্যায় মা সরস্বতী। রূপ-গুণে অধিকারী লেওনর ইংল্যান্ডের প্রসিদ্ধ ইউডব্লুসি আটলান্টিক থেকে স্নাতক হয়েছেন। একাধিক ভাষা জানেন তিনি। এর মধ্যে রয়েছে স্প্যানিশ, ইংরেজি ছাড়াও চিনা ও আরবি।

আরও পড়ুন- আমেরিকা ছাড়ো! ট্রাম্পের সিদ্ধান্তে দিশেহারা হাজার হাজার সোমালি

স্পেনের আইন অনুযায়ী, যিনি উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসবেন, তাঁকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে। সেই প্রথারও মেনে নিয়েছেন। স্নাতক হওয়ার পর রাজকুমারীকে তিন বছর ধরে একটি কঠোর একটি কঠোর সামরিক প্রশিক্ষণ নিতে হয়েছে। স্থল-জল-বিমান এই তিন ধরনের প্রশিক্ষণই নিয়েছেন লেওনর। বায়ুসেনায় প্রশিক্ষণের ধাপটি তাঁর সামরিক প্রশিক্ষণের অন্তিম পর্ব হিসেবে ধরা হয়েছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল স্পেনে শেষবার কোনও নারী সরাসরি সিংহাসনে বসেছিলেন রানি ইসাবেলা দ্বিতীয়, যিনি ১৮৩৩ সালে ক্ষমতায় আসেন। সেই হিসেবে প্রায় দেড় শতাব্দী পরে স্পেন আবার একজন নারী শাসক পেতে চলেছে।

ভবিষ্যৎ শাসক হিসেবে নিজের দায়িত্ব পালনের প্রস্তুতিতে নিজেকে সম্পূর্ণ রূপে তৈরি করছেন প্রিন্সেস লেওনর। সব মিলিয়ে, প্রিন্সেস লেওনর সিংহাসনে অধিষ্ঠান এক ইতিহাসের জন্ম দেবে।

 

 

Read More

Latest News