Monday, May 25, 2026
HomeScrollমর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
Tamil Nadu Elephant calf

মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের

২০২০ সালে মালাপ্পুরমে এইভাবেই এক অন্তঃত্ত্বা হাতিকে প্রাণ হারাতে হয়েছিল

ওয়েবডেস্ক- উত্তর কেরালার (North Kerala)  মালাপ্পুরম (Malappuram) জেলায় এক বাজি ভর্তি আনারস খেয়ে মৃত্যু হয়েছিল একটি অন্তঃসত্ত্বা হাতির। পেটের সন্তানকে বাঁচাতে জলে নেমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল সে। প্রায় সেই রকমই একটি ঘটনা ঘটল তামিলনাড়ুতে (Tamil Nadu)। বোমা গিলে ফেলে মৃত্যু হল দুই বছর বয়সি এক হস্তিশাবকের। এই ঘটনায় স্থানীয়েক কৃষককে গ্রেফতার করা হয়েছে।

বন দফতরের অনুমান, হাতির পালকে তাড়াতে তাদের চলাচলের পথে বোমা রাখা হয়েছিল। বুনো ফল ভেবে খেয়ে ফেলার জন্যেই এই দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে হস্তিশাবকটির (Elephant calf) । বেশ কিছুদিন আগে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) সত্যমঙ্গম টাইগার রিজার্ভে (Satyamangama Tiger Reserve) । জঙ্গলের মধ্যে টহল দেওয়ার সময় হস্তিশাবকের দেহটি উদ্ধার করেন বনদফতরের আধিকারিকেরা। সেই সময় হস্তিশাবকটির শুঁড় ও মুখের কাছে প্রচুর রক্তক্ষরণের চিহ্ন ছিল। তড়িঘড়ি পশু চিকিৎসককে খবর দেওয়া হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসক জানান, বোমা গিলে ফেলেছিল হস্তিশাবকটি। সেটি ফেটে যাওয়ায় এই মর্মান্তিক মৃত্যু।

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, অনেক সময়ই হাতির দল জঙ্গল পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। খেতের ফসল নষ্ট করে দেওয়া ছাড়াও দাপাদাপি করে চাষের জমি থেকে ফসল নষ্ট করে দেয়। হাতিদের এই তাণ্ডব থেকে বাঁচতে কৃষকরা হাতিদের যাতায়াতের পথে বোমা ফেলে রাখেন। হস্তিশাবকটি বুনো ফল খেয়ে সেটি খেয়ে ফেলে, এর পরেই মর্মান্তিক মৃত্যু। এই ঘটনায় কালিমুথু নামে এক ৪৩ বছরের এক কৃষককে গ্রেফ্রতার করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D