Friday, July 17, 2026
HomeScrollসরস্বতী পুজোর আগেই বিদায় নেবে শীত! দেখুন আবহাওয়ার মেগা আপডেট
Weather Forecast

সরস্বতী পুজোর আগেই বিদায় নেবে শীত! দেখুন আবহাওয়ার মেগা আপডেট

সোমবার থেকেই ভোলবদল আবহাওয়ার, কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?

কলকাতা: পারদ পতনের হার কিছুটা কমলেও রাজ্যে আপাতত থাকছে শীতের (Winter) আমেজ। হাওয়া অফিসের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া ঢোকার ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, রবিবার থেকে হাওয়ার অভিমুখ বদলাবে এবং সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

তবে আগামী দু’দিন রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে সোমবারের পর ধীরে ধীরে শীত কমতে শুরু করবে। এর পাশাপাশি, সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ঘন কুয়াশার (Dense Fog) সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটারে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে (North Bengal Weather) পার্বত্য দার্জিলিং বাদে প্রায় সর্বত্রই তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে। কলকাতা-সহ (Kolkata Weather) গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে।

দক্ষিণবঙ্গে আজ, হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার ঘনঘটা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। উইকেন্ডে কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার ঘনত্ব বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে।

এদিকে কলকাতায় অবাধ উত্তুরে হাওয়ার দাপটে মাঘের শুরুতেও শীতের প্রভাব স্পষ্ট। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot