Saturday, June 6, 2026
HomeBig newsবিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন, দায়িত্ব গ্রহণ কবে থেকে?
BJP All India President Nitin Naveen

বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন, দায়িত্ব গ্রহণ কবে থেকে?

সামনেই বিধানসভা নির্বাচন, ভোট নীতিনের কাছে একটি বড় চ্যালেঞ্জ

ওয়েবডেস্ক-  বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি (All India President) হলেন নীতিন নবীন (Nitin Naveen)। সোমবার জাতীয় সভাপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া ছিল প্রক্রিয়া ছিল। সেখানে নিজের নাম জমা দেন নীতিন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। সামনেই বিধানসভা নির্বাচন, ভোট নীতিনের কাছে একটি বড় চ্যালেঞ্জ।

৩৬টি রাজ্যের মধ্যে ৩০টিতে রাজ্য সভাপতি নির্বাচনের পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এদিন দুপুর ২টো থেকে ৪-এর মধ্যে নির্বাচন মনোনয়ন সম্পন্ন হয়েছে। সর্বভারতীয় পদের জন্য নবীন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। তাই বলা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির পরবর্তী সভাপতির পদে বসলেন নীতিন।

আরও পড়ুন-  ঝটিকা সফরে UAE প্রেসিডেন্ট! বিমানবন্দরেই জড়িয়ে ধরলেন মোদি

সোমবার তুমুল ব্যস্ততা ছিল বিজেপির সদর দফতরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, নীতিন গড়কড়ির মতো শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সংসদীয় দলের তরফে মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেন। নীতিনের স্ত্রী দীপমালা জানিয়েছে, আজকের দিনটি তাদের পরিবারের কাছে আনন্দের মুহূর্ত। দিনের পর দিন পরিশ্রম ও প্রতিকূলতার মধ্যেও কাজ চালিয়েছে নীতিন। তার ফলই আজ পেয়েছেন তিনি।

নীতিন নবীন পাঁচবারের বিধায়ক। ২০১০ সাল থেকেই বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। পাটনা পশ্চিম থেকে ২০০৬ সালে তিনি প্রথমবার বিধায়ক হন। সম্প্রতি তাঁকে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নির্বাচিত করা হয়েছিল। এবার দলের দলের দ্বাদশ জাতীয় সভাপতি হলেন নবীন নীতিন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini