Sunday, June 28, 2026
HomeScrollবিগ ব্রেকিং! মাধ্যমিক চলাকালীন কোচবিহারে স্কুলে বিস্ফোরণ, দেখুন কী অবস্থা
Madhyamik Exam 2026

বিগ ব্রেকিং! মাধ্যমিক চলাকালীন কোচবিহারে স্কুলে বিস্ফোরণ, দেখুন কী অবস্থা

ঘটনার সময় স্কুলে ২০২ জন পরীক্ষার্থী শ্রেণিকক্ষেই ছিল

ওয়েবডেস্ক- আজ মাধ্যমিক পরীক্ষার (Secondary Examination) প্রথম দিন। আর এই দিনই কোচবিহারের (CoachBehar) একটি স্কুলে ভয়াবহ কাণ্ড ঘটল। মাধ্যমিক পরীক্ষা তখন চলছিল। হঠাৎই পর পর বিস্ফোরণ হতে থাকে, আগুনের বড় বড় গোলা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল (School)  চত্বরে।

তুফানগঞ্জে নাককাটিগাছ হাইস্কুলে (Tufanganj Nakkatigach High School) সিলিন্ডার ফেটে এই এই বিস্ফোরণে ঘটনা ঘটে। স্কুল সূত্রে খবর, স্কুলের অস্থায়ী ক্যান্টিনে থানা একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ করেই আগুন লেগে যায়। তার পর বিস্ফোরণ। পুলিশের তৎপরতায় সিলিন্ডারটি ক্যান্টিন থেকে স্কুলের মাঠে নিয়ে আসা হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন ও মহকুমাশাসক কিংশুক মাইতি।

আরও পড়ুন-  পরীক্ষা কেন্দ্র অনেক দূরে! আলিপুরদুয়ারে বিশেষ উদ্যোগ তৃণমূলের

স্কুলের প্রধান শিক্ষক দুলাল বসাক জানিয়েছেন,  আমাদের স্কুল প্রশ্নপত্র সরবরাহ কেন্দ্রের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র। পরীক্ষা চলছিল। স্কুলে ২০২ জন পরীক্ষার্থী ছিল। সবাই শ্রেণিকক্ষেই ছিল। তবে সবার মধ্যে আতঙ্ক ছড়ায়।

জানা গেছে, পরীক্ষা শুরুর সময় স্কুলে শিক্ষিকারা কমন রুমে থাকা একটি গ্যাসের ওভেনে চায়ের জল গরম করছিলেন। সেই সময় আচমকাই সিলিন্ডারটিতে আগুন ধরে যায়। মাধ্যমিকের ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের খবর দেন শিক্ষিকারা। পুলিশ কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত সিলিন্ডার স্কুলের ফাঁফা মাঠে বের করে নিয়ে আসেন তারা। এর পর একটি ভিজে বস্তা সিলিন্ডারটি গায়ে জড়িয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দমকলের কর্মীরা স্কুলে পৌঁছনোর আগেই ভয়াবহ ঘটনা ঘটে যায়। বিকট শব্দে ফেটে যায় জ্বলন্ত সিলিন্ডার। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে আসা পরীক্ষার্থী ও শিক্ষিকাদের মধ্যে। কোনও হতাহতের খবর নেই। বড় বিপদের হাত থেকে রেখে রক্ষা।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO