Friday, March 27, 2026
HomeScrollইংল্যান্ডের বিরুদ্ধে হেরেও মন জয় নেপালের
T20 World Cup 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেও মন জয় নেপালের

মাত্র চার রানে হারল নেপাল

ওয়েব ডেস্ক : স্কোরবোর্ড বলছে ইংল্যান্ড (England) জিতেছে। কিন্তু মাঠ ছেড়ে বেরোনোর সময় দর্শকের মনে গেঁথে রইল নেপালের (Nepal) সাহস, আত্মবিশ্বাস আর নির্ভীক ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই প্রমাণ করে দিল, আন্তর্জাতিক ক্রিকেটে আর ‘ছোট দল’ বলে কিছু হয় না। জন্মদাতা ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রায় অঘটন ঘটিয়ে ফেলেছিল নেপাল। শেষ পর্যন্ত মাত্র চার রানে হারল তারা। ২০১৪ সালে আইসিসি’র কাছ থেকে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছিল নেপাল। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবারের ম্যাচে তারা বুঝিয়ে দিল, সাহস আর পরিকল্পনা থাকলে বড় নামও টলানো যায়।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড (England)। ফিল সল্টকে প্রথম ওভারেই ফেরান শের মাল্লা। এরপর জস বাটলার ও জ্যাকব বেথেল কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও, নেপালের বোলাররা চাপ বাড়াতে থাকেন। ৪৩ রানে এক উইকেট পড়ার পর মুহূর্তের মধ্যেই ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৫৭/৩। বাটলার (২৬) এবং টম ব্যান্টন (২) দ্রুত ফেরেন। দলকে টেনে তোলেন হ্যারি ব্রুক ও বেথেল। দু’জনেই অর্ধশতরান করেন। শেষদিকে উইল জ্যাকস ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৮ বলে ৩৯ রান করে ইংল্যান্ডকে পৌঁছে দেন ১৮৪/৭-এ। নেপালের হয়ে দীপেন্দ্র সিং ও নন্দন যাদব নেন দু’টি করে উইকেট।

আরও খবর : পাকিস্তানকে রাজি করাতে এবার সরাসরি আসরে নামল ICC!

লক্ষ্য বড় হলেও নেপাল (Nepal) শুরু থেকেই আক্রমণাত্মক। কুশল ভুর্টেলের ব্যাটে শুরুতেই গতি পায় রান। তবে আসিফ শেখ ব্যর্থ হন। এরপর উইল জ্যাকস ও লিয়াম ডসনের আঘাতে দুই ওপেনার ফিরে গেলে চাপ বাড়ে। কিন্তু সেখানেই ম্যাচে নতুন রং লাগান অধিনায়ক রোহিত পৌডেল ও দীপেন্দ্র সিং আইরি। ইংল্যান্ডের অভিজ্ঞ বোলিং আক্রমণকে কার্যত ছিন্নভিন্ন করেন তাঁরা। বিশেষ করে আদিল রশিদের ওভারগুলিতে নির্বিঘ্নে রান তুলতে থাকেন দু’জন। সেই জুটি ভাঙে স্যাম কুরানের হাতে। দীপেন্দ্র ২৯ বলে ৪৪ রান করে ফেরেন। কিছু পরেই আউট হন রোহিত (৩৯)।

তবু হাল ছাড়েনি নেপাল। শেষদিকে লোকেশ বামের ব্যাটে ফের ম্যাচে উত্তেজনা ফেরে। ২০ বলে ৩৯ রানের ঝকঝকে ইনিংস খেললেও, সঙ্গীর অভাবে কাজ শেষ করা যায়নি। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। কিন্তু স্যাম কারানের ঠান্ডা মাথার বোলিংয়ে স্বপ্নভঙ্গ হয়। ম্যাচ শেষে হারের হতাশা থাকলেও নেপালের পারফরম্যান্স মনে করিয়ে দিল, এই দলটাই গত বছর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto