Tuesday, March 31, 2026
HomeScrollঅনুষ্কার সঙ্গে এক মঞ্চে অরিজিৎ সিং
Arijit Singh

অনুষ্কার সঙ্গে এক মঞ্চে অরিজিৎ সিং

নেতাজি ইন্ডোরে অরিজিতের ঘরওয়াপসির সাক্ষী থাকল কলকাতাবাসী

কলকাতা: রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আলোকিত করে তুললেন দুই শিল্পী রবি শঙ্করকন্যা অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar) ও অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁদের সুরের জাদুতে অভিভূত অনুরাগীরা। শোনা যাচ্ছে এই শোয়ে অনুষ্কার সঙ্গে সঙ্গত করতে পারেন অরিজিৎ সিং৷ সেই খবর সত্যিই হল রবিবার সন্ধ্যায়। এক অদ্ভুত মনমুগ্ধকর মুহূর্তের সাক্ষী রইল তিলোত্তমা। একইমঞ্চে কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর, অরিজিৎ সিং ও তবলা বাদক বিক্রম ঘোষ। সুরের সাগরে ডুব দিলেন অনুরাগীরা।

রবিবার অনুষ্কা শঙ্করের কনসার্টে অতিথি শিল্পী হিসেবে হাজির ছিলেন অরিজিৎ সিং । মঞ্চে তাঁর উপস্থিতির কথা আগে কেউ ঘোষণা করেননি। মঞ্চে হঠাৎ করেই হাজির হলেন সঙ্গীত শিল্পী। অনুষ্কা যখন দর্শকদের সামনে অরিজিৎকে আমন্ত্রণ জানান, তখনই গ্যালারি জুড়ে উচ্ছ্বাস।মঞ্চে উঠে খানিকটা ইতস্তত অরিজিৎ। তিনি বলেন, “এই মুহূর্তে আমি খুব নার্ভাস…আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।এরপর যে সুরেলা সফর অরিজিৎ আর অনুষ্কার যুগলবন্দিতে শহরবাসী পেল, তা মনের মণিকোঠায় তুলে রাখার মতো। অনুষ্কা শঙ্কর ও তবলাবাদক বিক্রম ঘোষের সঙ্গে অরিজিৎ সিং পরিবেশন করেন ‘মায়া ভরা রাতি’।

আরও পড়ুন: বিরতির পর বাংলা ছবিতে পরমব্রত

মঞ্চে উঠেই নেতাজি ইন্ডোরে তাঁর শেষ অনুষ্ঠানের স্মৃতিচারণা করলেন অনুষ্কা শঙ্কর। বলেন, “আমি এই মঞ্চেই অনুষ্ঠান করেছি ১৪ বছর বয়সে। ৩০ বছর পর আবার সেখানেই ফিরে এলাম। এদিনের মঞ্চ আলো করে ছিলেন অরিজিৎ সিং ও বিক্রম ঘোষও। প্লে ব্যাক থেকে অবসর নেওয়ার পর এই প্রথম তিনি মঞ্চে। মাইকের সামনে দাঁড়িয়ে ‘চার্টবাস্টার’ নয়। একেবারে উচ্চাঙ্গসঙ্গীতে। অরিজিৎ গাইলেন লক্ষ্মী শঙ্করের গাওয়া জনপ্রিয় ধ্রুপদী আধুনিক বাংলা গান ‘মায়া ভরা রাতি’। শ্যামল গুপ্তের কথায় এই গানে সুরারোপ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। সুরকার-সেতারবাদক অনুষ্কার সঙ্গতে ব্যতিক্রমী গাইয়ে দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। নেতাজি ইন্ডোরে এমনই ঘরওয়াপসির সাক্ষী থাকল কলকাতাবাসী।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot