Sunday, May 31, 2026
HomeScrollবিয়ের পরেই শুটিং মোড অন! ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর ডাবিংয়ে ফিরলেন শ্যামৌপ্তি
Shyamoupti Mudly

বিয়ের পরেই শুটিং মোড অন! ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর ডাবিংয়ে ফিরলেন শ্যামৌপ্তি

বিয়ের ছয় দিনের মাথায় যোগ দিলেন তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর কাজে

কলকাতা: ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে (Valentine’s Day) রণজয় বিষ্ণুর (Ronojoy Bishnu) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও ঘরোয়া বউভাতের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্বেও এক মুহূর্ত দেরি নয়! বিয়ের ছয় দিনের মাথায় যোগ দিলেন তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর কাজে (Entertainment News)।

পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজের ব্যানারে তৈরি এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে চলছে ডাবিং পর্ব। বিয়ের দু’দিন আগেও ডাবিং করেছিলেন শ্যামৌপ্তি। বিয়ের পাঁচ দিন পর ফের দক্ষিণ কলকাতায় উইন্ডোজের অফিসে পৌঁছে বাকি কাজ সারতে দেখা যায় নববধূকে।

আরও পড়ুন: লটারির টিকিটেই উলটপুরাণ! রহস্যে মোড়া ড্রামেডি ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’

বিয়ের দিন সকালেই শ্যামৌপ্তির কনে লুকের ছবি প্রকাশ্যে আনেন শিবপ্রসাদ। শুভেচ্ছাবার্তায় তিনি জানান, বড় পর্দায় প্রথম অভিনয়েই শ্যামৌপ্তি সকল কলাকুশলীর মন জয় করেছেন এবং দর্শকদের কাছেও তাঁর অভিনয় সমাদৃত হবে বলে আশাবাদী তিনি।

কাজে ফিরে শ্যামৌপ্তি বলেন, “আমার কেরিয়ারের প্রথম ছবি, তাও আবার উইন্ডোজের সঙ্গে—খুবই স্পেশাল। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এ দারুণ একটি চরিত্রে অভিনয় করেছি। প্রথম কাজ সবসময়ই আলাদা অনুভূতির। এখন ডাবিং শেষ করে ছবির মুক্তির অপেক্ষায় রয়েছি। দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য মুখিয়ে আছি।”

উল্লেখ্য, এই ছবির হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন শ্যামৌপ্তি মুদলি। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও সৌম্য মুখোপাধ্যায় প্রমুখ।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO