Monday, July 13, 2026
HomeScrollবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, দোলে কেমন থাকবে আবহাওয়া? বিগ আপডেট
Temperature Rising

বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, দোলে কেমন থাকবে আবহাওয়া? বিগ আপডেট

তিনটি ঘূর্ণাবর্ত সেইসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা, বাংলায় এর কতটা প্রভাব পড়বে?

ওয়েবডেস্ক-   বঙ্গে বাড়ছে তাপমাত্রা (Temperature) । ক্যালেন্ডার অনুযায়ী বসঙ্গের আগমন হলেও রাজ্যের তার ছিটেফোঁটা লেশমাত্র নেই। সকালে হালকা শীতের (Light Cold Feelings)  আমেজ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে। রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফলে সেই চেনা পরিচিত গরমে অস্বস্তি শুরু হয়েছে। এখনও গলদঘর্ম অবস্থা না হলেও, তাপমাত্রা ফেব্রুয়ারিতেই বেশ চড়া।

আবহাওয়া দফতরের (Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে। হাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। ফলে দোল পূর্ণিমাতেও (Dol Purnima)  কমবে না তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও শনিবার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে ১ মার্চ থেকে রবিবার  থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

কলকাতা (Kolkata)  সহ দক্ষিণবঙ্গের (South Bengal)  বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অপরদিকে উত্তরবঙ্গে আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।  এর পর সেখানেও তাপমাত্রা বাড়তে পারে। এদিকে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।  হাওয়া অফিস সূত্রে খবর,  মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশই শক্তি হারাচ্ছে।

আরও পড়ুন-  পরীক্ষায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে ডিএলএড প্রশিক্ষণরতরা! কী বলল আদালত?

শুক্রবারের মধ্যে সেটি ঘূর্ণাবর্তে (vortex) পরিণতি হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা ওড়িশার উপর দিয়ে গেছে। এরই সঙ্গে উত্তরাখণ্ড ও পশ্চিম অসমের দিকেও ঘূর্ণাবর্ত রয়েছে। সেইসঙ্গে দক্ষিণ-পূর্ব আরব সাগর ও কেরল উপকূলের একটি আপার এয়ার সার্কুলেশন সক্রিয়। বৃহস্পতিবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা (Western storm) প্রবেশেরও সম্ভাবনা রয়েছে। তবে এই সমস্ত কিছুর প্রভাব বাংলায় পড়ার কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ শতাংশের আশেপাশে।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto