Wednesday, April 22, 2026
HomeScrollনকশা বদলাচ্ছে আধার কার্ডের? কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?
Aadhaar Card

নকশা বদলাচ্ছে আধার কার্ডের? কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

আধার কার্ডে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার!

ওয়েব ডেস্ক : আধার কার্ডে (Aadhaar Card) বড় বদল আনতে চলেছে ‘ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI)। এবার থেকে ‘কুইক রেসপন্স’ (QR) কোড রাখার সিদ্ধান্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে থাকবে গ্রাহকের ছবি। তবে এ নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে। তবে সূত্রের খবর, এমন বড় বদলের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, নতুন আধার কার্ডে কিউআর কোড (QR Code)) আর থাকবে শুধু গ্রাহকের ছবি। এতদিন যে কেউ আধার কার্ড দেখে গ্রাহকের ঠিকানা, জন্মতারিখ বা নম্বর দেখতে পারতেন। কিন্তু নতুন আধার কার্ডে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র (Central Government)। এর ফলে নতুন কার্ডটি শুধুমাত্র স্ক্যান করলেই গ্রাহকের তথ্য যাচাই করা যাবে। এর জন্য আলাদা করে নতুন কোনও নথি দেখাতে হবে না গ্রাহককে।

আরও খবর : মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব ভারতে! রান্নার গ্যাস নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের তথ্য সুরক্ষিত রাখতেই কোড ভিত্তিক আধার কার্ড তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার (Central Government)। তবে এটি বাস্তবায়িত হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। সাইবার সুরক্ষা বাড়াতে ২০২৫ সালে আধার অ্যাপ্লিকেশন চালু করেছিল মোদি সরকার। ওই অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে অনেক তথ্য আদানপ্রদানের সুযোগ পাচ্ছেন গ্রাহক। এটির সুবিধা পেতে হলে গুগ্‌ল প্লে স্টোর বা অ্যাপ্‌ল স্টোর আধার অ্যাপ নামাতে হবে। তার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার পরেই আধার কার্ডের যাবতীয় তথ্য চলে আসবে গ্রাহকের ফোনে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এর ফলে আধার কার্ডের ফটোকপি করার প্রয়োজন পড়বে না। যার ফলে কিউআর কোড স্ক্যান করলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। গোপন থাকবে মা-বাবার নাম বা মোবাইল নম্বর সহ একাধিক তথ্য। এর ফলে সুরক্ষিত থাকবে আধার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker