Thursday, April 30, 2026
HomeScrollফাইনালে কি বাদ পড়বেন অভিষেক? গৌতম গম্ভীরকে স্পষ্ট বার্তা প্রাক্তনীর
ICC T20 World Cup 2026 Final

ফাইনালে কি বাদ পড়বেন অভিষেক? গৌতম গম্ভীরকে স্পষ্ট বার্তা প্রাক্তনীর

টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ ইনিংসে মাত্র ৮৯ রান করেছেন অভিষেক শর্মা

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ফাইনালে (Final) পৌঁছেও স্বস্তিতে নেই ভারতীয় দল। কারণ একটি ম্যাচ বাদ দিলে অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ব্যাট হাতে ব্যর্থ হতে দেখা গিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়েই। কাজেই ফাইনালের আগে এই একটা চোরকাঁটা যে সূর্য-গম্ভীরদের বিঁধছে, তা বলাই যায়। সেই সঙ্গে এটাও প্রশ্ন উঠছে যে, উইনিং কম্বিনেশন ভেঙে কি অভিষেককে বাদ দেওয়া হবে আহমেদাবাদের মহারণে? এবার এই বিষয় নিয়ে দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) স্পষ্ট বার্তা দিলেন ভারতীয় দলের এক প্রাক্তনী।

ফাইনালের মতো বড় ম্যাচে অভিষেক শর্মাকে বিশ্রাম দেওয়া যেতে পারে বলে দাবি করলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “ভারত চাইলে অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারে। ও অনেক ম্যাচ খেলেছে। টি-২০ ফরম্যাটে পরিবর্তন করতে কোনও সমস্যা নেই। বড় ম্যাচে ফর্মের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়াই উচিত।”

আরও পড়ুন: ঘুচবে আহমেদাবাদের ‘অপয়া’ তকমা? ইতিহাস বদলে বিশ্বকাপ জিততে পারবেন সূর্যরা?

অভিষেককে বাইরে রাখা হলে তাঁর জায়গায় রিঙ্কু সিংকে (Rinku Singh) দলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন কাইফ। তাঁর মতে, রিঙ্কু সব ফরম্যাটেই ধারাবাহিকভাবে রান করে চলেছেন। তবে দলে অতিরিক্ত বোলার খেলানোর দরকার পড়লে অভিষেকের যায়গায় মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বা কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) খেলানো যেতে পারে বলে জানিয়েছেন কাইফ।

উল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ ইনিংসে মাত্র ৮৯ রান করেছেন অভিষেক শর্মা। জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি অর্ধশতরান ছাড়া ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও ব্যর্থ হয়েছেন লাগাতার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। স্বাভাবিকভাবেই ফাইনালের মতো বড় ম্যাচে ভারতের প্রথম একাদশে তাঁর জায়গা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188