Monday, June 8, 2026
HomeScrollফাইনালে ‘সেফ স্কোর’ কত হতে পারে? কী বলছে আহমেদাবাদের পরিসংখ্যান? দেখে নিন
ICC T20 World Cup 2026 Final

ফাইনালে ‘সেফ স্কোর’ কত হতে পারে? কী বলছে আহমেদাবাদের পরিসংখ্যান? দেখে নিন

বিশ্বকাপের মেগা-ফাইনালে টসে জিতলে কি প্রথমে ব্যাটিং করবে ভারত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) ‘অপয়া’ তকমা ঘোচাতে আজ ইতিহাস বদলাতে হবে সূর্যকুমারদের। তাই মেগা-ফাইনালের (Final) আগে পরিকল্পনায় রাখা হচ্ছে না বিন্দুমাত্র খামতি। টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) খেতাবি লড়াইয়ে টসে জিতলে প্রথমে ব্যাটিং করাটাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হচ্ছে, রবিবার সূর্যকুমার (Suryakumar Yadav) যদি টসে জেতেন এবং প্রথমে ব্যাট করেন, তাহলে ম্যাচ জিততে সুরক্ষিত স্কোর কত হতে পারে?

পরিসংখ্যান অনুযায়ী, আহমেদাবাদের পিচ সাধারণত ব্যাটারদের জন্য সহায়ক। ২০১২ সাল থেকে এখানে হওয়া আন্তর্জাতিক টি–২০ ম্যাচে প্রথম ইনিংসের গড় স্কোর প্রায় ১৮৩। প্রথমে ব্যাট করা দলগুলোর গড় রান প্রায় ১৮৯, আর রান তাড়া করতে নেমে সেই গড় নেমে আসে প্রায় ১৭৬-এ। এখনও পর্যন্ত এই মাঠে হওয়া ১৪টি টি–২০ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল। অর্থাৎ, স্কোরবোর্ডে বড় রান তুলতে পারলে প্রতিপক্ষের উপর চাপ বাড়ে।

আরও পড়ুন: ভারত নাকি নিউজিল্যান্ড, মেগা-ফাইনালে কাদের পাল্লা ভারী? কী বলছে AI-এর চুলচেরা বিশ্লেষণ?

এইসব নিরিখে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৮০-র বেশি রান তোলা খুব অস্বাভাবিক নয়। মোট ২৮টি টি–২০ ইনিংসের মধ্যে ১৩ বার দলগুলো ১৮০-এর বেশি রান তুলেছে। তাই অনেক বিশেষজ্ঞের মতে, প্রথমে ব্যাট করা দলের স্কোর যদি ১৯০ ছুঁয়ে যায়, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতে চলে যেতে পারে। চলতি বিশ্বকাপেই সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রান তাড়া করতে গিয়ে মাত্র ১১১ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। সেই উদাহরণই দেখাচ্ছে, বড় লক্ষ্য তাড়া করা এই মাঠে সবসময় সহজ নয়।

সব মিলিয়ে হিসেব বলছে, আহমেদাবাদে স্কোরবোর্ডে বড় রান তুলতে পারলে ম্যাচে বাড়তি সুবিধা পাওয়া যায়। বিশেষ করে ১৯০–২০০ রানের লক্ষ্য প্রতিপক্ষের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। এখন দেখার, ফাইনালের মঞ্চে ব্যাট হাতে কে আগে আক্রমণ শানায়—ভারত নাকি নিউজিল্যান্ড। তবে একটাই পরিষ্কার, বড় স্কোরই হতে পারে শিরোপা জয়ের চাবিকাঠি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini