Friday, June 19, 2026
HomeScrollকালীর পুজো দিয়ে প্রচার শুরু জাহাঙ্গীরের! ভোটের আগে সম্প্রীতির ছবি ফলতায়
Assembly Election 2026

কালীর পুজো দিয়ে প্রচার শুরু জাহাঙ্গীরের! ভোটের আগে সম্প্রীতির ছবি ফলতায়

“আমরা কোনও পরিযায়ী পাখি নই,” প্রচার ময়দানে দাঁড়িয়ে বড় মন্তব্য তৃণমূল প্রার্থীর

দক্ষিণ ২৪ পরগনা: প্রার্থীতালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে প্রচারের ঝড় তুলেছেন তৃণমূল (Trinamool Congress) প্রার্থীরা। জেলায় জেলায় চলছে দেওয়াল লিখন, প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া। এই আবহে প্রচারের (Campaign) ময়দানে নেমে পড়লেন দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের (Falta Assembly) তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। কালী মায়ের পুজো ও মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচারের সূচনা করলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাহাঙ্গীর খান বলেন, তাঁরা সারা বছর মানুষের পাশে থাকেন এবং মানুষের জন্য কাজ করেন। তিনি কটাক্ষের সুরে বলেন, “আমরা কোনও পরিযায়ী পাখি নই। ফলতার মানুষ জানে, সারা বছর কাকে তারা পাশে পায়।” পাশাপাশি তিনি জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই কালীমন্দিরকে নতুন রূপে গড়ে তোলার—সেই দাবিই পূরণ হলো আজ।

আরও পড়ুন: প্রচারে ঝড় সায়ন্তিকার! বরানগরবাসীকে কী প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী?

ফলতা বিধানসভা এলাকায় প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে। সেই আবহেই এদিন ফতেপুর পাটকেলঘাটা এলাকায় নবনির্মিত কালীমন্দিরের উদ্বোধন করেন জাহাঙ্গীর খান। মন্দির উদ্বোধনের পর কালী মায়ের আশীর্বাদ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন। উল্লেখ্য, গত নির্বাচনে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন শংকর কুমার নস্কর। এবারে তাঁর পরিবর্তে দলীয় প্রার্থী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর খান।

অন্যদিকে, বিজেপি বা বাম – কেউই এখনও ফলতা বিধানসভায় প্রার্থী ঘোষণা করেনি। ফলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, শেষ পর্যন্ত এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, তা নিয়ে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, জাহাঙ্গীর খান কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন? তবে সেই উত্তর দেবে সময়ই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto