Sunday, May 24, 2026
HomeScrollঅসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ চলছে, দুপুর ১ টা পর্যন্ত কত ভোট পড়েছে,...
Assembly Election 2026

অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ চলছে, দুপুর ১ টা পর্যন্ত কত ভোট পড়েছে, জানাল কমিশন

স্বতঃস্ফূর্ত ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ওয়েবডেস্ক- চার  রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আজ তিন রাজ্যে ভোটগ্রহণ চলছে সকাল থেকেই। অসম (Assam) , কেরল (kerala), ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry)  ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকালে এক্স হ্যান্ডেলে স্বতঃস্ফূর্ত ভোটদানের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নির্বাচন কমিশনের (Election Commission)  তথ্য অনুযায়ী, তিন রাজ্যে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেরল, অসম, পুদুচেরিতে দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৬৩ শতাংশ, কেরলে ৪৯.৭ শতাংশ, পুদুচেরিতে ৫৬.৮৩ শতাংশ।

অসমে ১২৬, কেরলে ১৪০ ও পুদুচেরিতে ৩০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা ৪ মে। কেরলে ১৪০টি নির্বাচনী এলাকায় ২.৬৯ কোটিরও বেশি ভোটার ৮৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এই ভোটারদের মধ্যে ১.৩৮ কোটিরও বেশি মহিলা ভোটার, ১.৩১ কোটি পুরুষ এবং ২৭৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।প্রায় ৪.২৪ লক্ষ ভোটার ১৮-১৯ বছর বয়সী, অন্যদিকে ২ লক্ষেরও বেশি ভোটারের বয়স ৮৫ বা তার বেশি। রাজ্য জুড়ে মোট ৩০,৪৭১টি ভোটকেন্দ্রের চলছে ভোটগ্রহণ।

পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চাইছে, অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট ক্ষমতায় ফেরার মরিয়া চেষ্টায়।

অসমে ১২৬ সদস্যের বিধানসভায় আড়াই কোটিরও বেশি ভোটার ভোট ৭২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করবে। এই নির্বাচকমণ্ডলীর মধ্যে ১.২৫ কোটিরও বেশি পুরুষ ভোটার এবং ১.২৫ কোটিরও বেশি মহিলা ভোটারের পাশাপাশি ৩১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার এবং ৬৩,৪২৩ জন সার্ভিস ভোটার রয়েছেন। এদের মধ্যে ৬.৪২ লক্ষ ভোটারের বয়স ১৮-১৯ বছর, এবং ২.৫ লক্ষেরও বেশি ভোটারের বয়স ৮০ বছরের বেশি।

আরও পড়ুন-  কোমায় স্বামী, তবু মাতৃত্বের স্বপ্ন দেখছেন…শুক্রাণু সংরক্ষণে হাইকোর্টে দ্বারস্থ স্ত্রী

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ৩১,৪৯০টি ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মোট ১.৫১ লক্ষ ভোটকর্মী মোতায়েন করা হয়েছে। রাজ্যটিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চাওয়া বিজেপি নেতৃত্বাধীন শাসক জাতীয় গণতান্ত্রিক জোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন ছয়-দলীয় জোটের মধ্যে হাড্ডাহড্ডি লড়াই।

পুদুচেরিতে ৩০টি নির্বাচনী এলাকা জুড়ে ১০.১৪ লক্ষেরও বেশি ভোটার। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৫.৩৯ লক্ষ, ৪.৭৪ লক্ষ পুরুষ এবং ১৫৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। প্রায় ২৪,১৫৬ জন ভোটার ১৮-১৯ বছর বয়সী, এবং ৬,০৩৪ জন ভোটারের বয়স ৮৫ বা তার বেশি। কেন্দ্রশাসিত অঞ্চলটিতে লড়াই চলছে শাসকদল সর্বভারতীয় এন আর কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস-ডিএমকে জোটের মধ্যে। অভিনেতা, রাজনীতিবিদ বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগামও এই প্রতিদ্বন্দ্বিতায় আছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D