Monday, April 13, 2026
HomeScrollমহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ করবে মোদি সরকার, দলের সমর্থন পেতে হুইপ...
Women's Reservation Bill

মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ করবে মোদি সরকার, দলের সমর্থন পেতে হুইপ জারি বিজেপির

বিলের সংশোধনীতে সমর্থনের আবেদন জানিয়ে সব রাজনৈতিক দলকে চিঠি প্রধানমন্ত্রীর

ওয়েবডেস্ক-  ভোটের আগে বড় পদক্ষেপ মোদি সরকারের (Modi Government)। মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) নিয়ে সংসদে বিশেষ অধিবেশন কেন্দ্রের। আগামী ১৬, ১৭, ১৮ এপ্রিলে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, হুইপ জারি (whip) করল বিজেপি (Bjp) । সংসদের দুই কক্ষেই বিজেপি হুইপ জারি করেছে। মহিলা আসন সংরক্ষণ বিলের সংশোধনীতে সমর্থনের আবেদন করে শনিবারই সব রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

মহিলা সংরক্ষণ বিল বা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ হল একটি ঐতিহাসিক আইন, যার মাধ্যমে ভারতের লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ (এক-তৃতীয়াংশ) আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।  ২০২৬ সালের এপ্রিল মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই আইনের দ্রুত বাস্তবায়নের জন্য ভারত সরকার সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই এই সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে ২০২৬ সালের ৮ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি খসড়া সংশোধনী বিলের অনুমোদন দিয়েছে। বিলটি পাসের জন্য ভারতের সংসদে ১৬ থেকে ১৮ এপ্রিল, ২০২৬ পর্যন্ত তিন দিনের একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

আরও পড়ুন-  ভোট রাজনীতিতে নয়া অঙ্ক! যোগীরাজ্যে মিয়াঁপুর হবে রবীন্দ্রনগর

প্রস্তাবিত নতুন সংশোধনী অনুযায়ী, লোকসভার আসন সংখ্যা বর্তমানের ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে মহিলাদের জন্য ২৭৩টি আসন সংরক্ষিত থাকবে। এই আসন পুনর্বিন্যাস বা সীমানা নির্ধারণ (Delimitation)  ২০১১ সালের জনগণনার ভিত্তিতে করার প্রস্তাব রাখা হয়েছে। এই আইনটি কার্যকর হওয়ার পর পরবর্তী ১৫ বছর পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর এই বিলটি (১২৮তম সংশোধনী বিল) লোকসভায় পেশ করা হয়েছিল এবং পরবর্তীতে এটি সংবিধানের ১০৬তম সংশোধনী আইন হিসেবে স্বীকৃতি পায়। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হল ভারতীয় রাজনীতিতে লিঙ্গ সমতা আনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ বৃদ্ধি করা।

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/